• শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
কবিতা হলো আত্মার খোরাক ও সাহিত্যের প্রাণ: কবি মুহাম্মদ আবু রিসাত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? মৌসুমি ফল উৎসবে সংবর্ধিত হলেন জসিম উদ্দিন সরকার ‎ধামরাইয়ের খড়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, এফ এইচ এসোসিয়েশনের উদ্যোগে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার তরুণদের চোখে সাহিত্যচর্চা ও কবিতা কবি হাকিমুল ইসলাম সবুজের সাক্ষাৎকার রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন নরসিংদীতে ৫০০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মাইক্রোবাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ৮ নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে মানববন্ধন

বিএনপির নামে চাঁদাবাজি ও অন্যায় বরদাস্ত করা হবে না: রবিউল

তুফান ইনিস্টিউট / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবী বলেছেন, দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, দখলদারি বা কোনো ধরনের অন্যায় কর্মকাণ্ড করলে তাকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, এসব বিষয়ে দল কঠোর অবস্থানে রয়েছে এবং কেউ এমন কাজে জড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর কামরাঙ্গীরচরের ৫৫ নম্বর ওয়ার্ডের হাসান নগর এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রবিউল বলেন, “দলের পরিচয় ব্যবহার করে কেউ কারও অধিকার ক্ষুণ্ন করলে বা ভয়ভীতি প্রদর্শন করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এমন কেউ থাকলে সরাসরি আমাকে জানাতে বলা হয়েছে, যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া যায়।”

তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য সমাজে শান্তি, ন্যায়বিচার ও জনকল্যাণ নিশ্চিত করা। কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা দখলদারির মতো বিষয়গুলোর বিরুদ্ধে রাষ্ট্র ও রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে রবিউল বলেন, এবারের ভোট কেবল উন্নয়নমূলক প্রতিশ্রুতির বিষয় নয়, এটি রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশ নির্ধারণের ভোট। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

স্থানীয় সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস সংকট নিরসন, সড়ক অবকাঠামো উন্নয়ন, খেলাধুলার মাঠ সংরক্ষণ, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন এবং নাগরিক সেবার মান বাড়ানো বিএনপির অগ্রাধিকার তালিকায় থাকবে।

একই দিনে রাজধানীর ধানমন্ডির এআর প্লাজায় এক পৃথক সভায় রবিউল বলেন, নিয়মিত ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণ রাষ্ট্র পরিচালনায় যুক্ত হলে রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আসে। এর মধ্য দিয়েই দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই হয়।

শিক্ষানীতির বিষয়ে তিনি বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও গবেষণাভিত্তিক শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করা গেলে কর্মসংস্থান, রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd