12

 

নরসিংদী প্রতিনিধি

রাব্বি সরকার কর্তৃক আয়োজিত করিমপুর ইউনিয়ন গোল্ড কাপ সিজন-৬ এর ১২তম ম্যাচের খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে করিমপুর বাজার সংলগ্ন মাঠে জমকালো আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ রমজান ।

বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শাহাবুদ্দিন ভূইয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক আসাদ ফরাজি ও ওসমান।

১২তম ম্যাচের খেলায় শ্রীনগর সোনালী ক্লাব ও রাফি সরকার একাদশ পরস্পরের মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রাফি সরকার একাদশ ২-১ গোলে শ্রীনগর সোনালী ক্লাব একাদশকে পরাজিত করে।
খেলাকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠে দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
রাব্বি সরকার কর্তৃক আয়োজিত করিমপুর ইউনিয়ন গোল্ড কাপ সিজন -৬ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রাফি সরকার একাদশ ২-১ গোলে শ্রীনগর সোনালী ক্লাব একাদশকে পরাজিত করে।
##