• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
কবিতা: রত্ন হারা সিলেটের বিশ্বনাথে পঠিত শিক্ষা প্রতিষ্ঠান সৎপুর মাদ্রাসায় ভিসি ড. মো. রইছ উদ্দিন সংবর্ধিত সিলেটের বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের পক্ষ থেকে শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক প্রদান পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা কবির হোসেনের ওপর হামলার বিচার দাবিতে বাউল ও লোকশিল্পীদের বিশাল মানববন্ধন শিক্ষামন্ত্রীকে নিয়ে ক্ষোভ প্রকাশ, লিখিত বক্তব্য পাঠালেন রেজন মিয়া কটিয়াদীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ সিলেটের ‘পূর্ব বিশ্বনাথ সোসাইটি’র কমিটি গঠন মামুন সভাপতি, সাহিদ সম্পাদক, আহাদ কোষাধ্যক্ষ নরসিংদীতে স্বর্ণের দোকানে হামলা, লুট ২.৭৬ লাখ টাকার মালামাল* রানীগঞ্জ উন্নয়ন সংস্থার নবগঠিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন কবিতাঃ মিলেমিশে থাকতে চাই

রানীগঞ্জ উন্নয়ন সংস্থার নবগঠিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন

Sabit Rizwan / ২১ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “রানীগঞ্জ উন্নয়ন সংস্থা” এর ২০২৬-২০২৮ সালের ২য় নব-গঠিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি’র শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
রবিবার (১৪ জুন) বিকাল ৩ ঘটিকার সময় রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
সংস্থার নবগঠিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি’র দায়িত্বশীল সদস্যদের শপথ বাক্য পাঠ করান রানীগঞ্জ উন্নয়ন সংস্থার আজীবন দাতা সদস্য ও রানীগঞ্জ কলেজের প্রভাষক জনাব মিছলুর রহমান।

শপথ ও দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র সভাপতি মোঃ কাসেম আলী তালুকদার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সুজন আহমেদ-এর চমৎকার পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ আইনুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি মোঃ ফয়জুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র আজীবন দাতা সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মোঃ শাহ জামান উল্লাহ মুক্তার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ কলেজের প্রভাষক ও সংস্থার আজীবন দাতা সদস্য জনাব মিছলুর রহমান এবং রানীগঞ্জ কলেজের যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক জনাব ফরহাদ রেজা। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন এই তরুণ ও কর্মঠ কমিটির হাত ধরে রানীগঞ্জের সামাজিক ও জনকল্যাণমূলক উন্নয়ন আরও বেগবান হবে।

শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সংগঠনের নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন: সহ-সভাপতি: জাহান মিয়া।সহ-সাধারণ সম্পাদকবৃন্দ: ইমন আহমদ, জাকির হোসেন, নাঈম আহমেদ মাহদী।অর্থ সম্পাদক: রাকিব আলী ও সহ-অর্থ সম্পাদক: হাম্মাদ সাদী।সহ-সাংগঠনিক সম্পাদকবৃন্দ: রিজু আহমেদ, মোঃ মিনহাজ উদ্দিন।সহ-প্রচার সম্পাদকবৃন্দ: মোঃ আকুল মিয়া, জুয়েল মিয়া।শিক্ষা ও তথ্য-প্রযুক্তি সম্পাদক: মারুফ আহমদ রামিম।সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: ফারহান আহমদ।সহ-পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: সাইদুর রহমান তানভীর।নির্বাহী সদস্য: মোঃ সাইফুর রহমান। সম্মানিত সদস্যবৃন্দ: মোঃ রেজানুর আলম, মফিজুল ইসলাম রাহিম, মোঃ হাম্মাদ ছানী, মোঃ রাজীব মিয়া, ইমাদ ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবগঠিত কার্যনির্বাহী কমিটি’র দায়িত্বশীল সকল সদস্যবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।
পরিশেষে, সংস্থার সার্বিক কল্যাণ, এলাকার উন্নয়ন ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র শুভাকাঙ্ক্ষী মাওলানা রেজাউল করিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd