101

কলি বেগম,জগন্নাথপুর

সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদে মাসআলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৫০ জন আহত আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, ১৩ জুন শনিবার তেলিকোনা জামে মসজিদে একটি মাসআলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ৫০ জন আহত হন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।
ততক্ষনে সংঘর্ষে আলম মিয়া, আবুল হোসেন, জাহিদুর রহমান, জুবায়ের আহমদ, শহিদুর রহমান, মনসুর মিয়া, এলিন মিয়া, সজ্জাদ মিয়া, সাইদুর রহমান, তুহিন মিয়া, লেবু মিয়া, মাতাই মিয়া, ফারুক আহমদ, বিলাল হোসেন, আহমদ আলী, আলী হোসেন, তফিক আলী, নাসির উদ্দিন, আজির উদ্দিন, আবদুল আলীম, ছানা বেগম, ফয়জুর রহমান, তাহিদ মিয়া, আজিজুর রহমান, রুমেন মিয়া, ইকবাল হোসেন, তুয়েল আহমদ, আবু সাইদ, আনোয়ার হোসেন, আলীনুর মিয়া, আছাবুর রহমান, সিফাত মিয়া সহ উভয় পক্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডা. রুবেল জানান, সংঘর্ষে আহত ৩২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয়রা জানান, অন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় কাউকে আটক কিংবা কোন মামলা দায়ের হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *