• শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ সিলেটের বিশ্বনাথে বাছাইকৃত কর্মীদের নিয়ে উপজেলা -পৌর জামায়াতের ‘কর্মী প্রশিক্ষণ কর্মশালা’সম্পন্ন শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার- এমপি লুনা ভারতীয় আগ্রাসন ও পুশইনের বিরুদ্ধে আন্দোলনে বিজিবির পাশে থাকার ঘোষণা ১১ দলীয় ঐক্য জোটের এক ঘণ্টার চরম উৎকণ্ঠার অবসান: বিশ্বজুড়ে ফের সচল ফেসবুক ও মেসেঞ্জার মাঠ ছাড়িয়ে জন্মনিবন্ধনে ফুটবলের জাদু: লাতিনে নামকরণের শীর্ষে নেইমার, তলানিতে মেসি! ​খুলনায় সাবেক বিএনপি নেতা জি এম রফিককে গুলি করে হত্যা জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনা আর্ট একাডেমিতে সংগীত প্রশিক্ষক হিসেবে যোগদান করায় দ্বৈপায়ন বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা হঠাৎ ‘ব্ল্যাকআউট’: মেটার সার্ভার বিপর্যয়ে বিশ্বজুড়ে অচল ফেসবুক ও হোয়াটসঅ্যাপ

ভারতীয় আগ্রাসন ও পুশইনের বিরুদ্ধে আন্দোলনে বিজিবির পাশে থাকার ঘোষণা ১১ দলীয় ঐক্য জোটের

Sabit Rizwan / ৩৩ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী।

ভারতীয় সীমান্ত আগ্রাসন, অন্যায় গুলি ও পুশইনের প্রতিবাদে নীলফমরী ডিমলা উপজেলার কলোনি বজারে
চলমান আন্দোলনে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর পাশে থাকার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের সীমান্ত রক্ষায় বিজিবি সদস্যরা দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা সুরক্ষায় তাদের সাহসিকতা, সততা ও নিষ্ঠা প্রশংসার দাবিদার।
তারা বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি যে অসীম সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে, আমরা তাদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। সীমান্তে ভারতীয় অন্যায় গুলি ও পুশইনের বিরুদ্ধে চলমান আন্দোলনে বাংলাদেশের ১৮ কোটি জনগণ এবং ১১ দলীয় ঐক্য জোট অটলভাবে বিজিবির পাশে থাকবে।”
বক্তারা আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে শুধু বিজিবির ওপর নির্ভর করলেই চলবে না; দেশের প্রতিটি নাগরিককে সজাগ ও সচেতন থাকতে হবে। ভারতীয় আগ্রাসন ও ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তারা।
এ সময় বক্তব্য রাখেন খেলাফত মজলিস নীলফামারী জেলা সভাপতি মাওলানা সাদ্দাম হোসেন, ডিমলা উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা কাজী হাবীবুর রহমান, এনসিপি নেতা রাশেদুজ্জামান রাশেদ, শাহ আজিজসহ ১১ দলীয় ঐক্য জোটের স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক নীলফামারী জেলা শিবির সভাপতি মাওলানা ওয়াহেদুজ্জামান বাবুল, এনসিপি নেতা আবু ইউসুফ শাকিল, এনসিপি নেতা জাফর হোসেন জাকির, জাতীয় ছাত্র শক্তির ডিমলা উপজেলা সেক্রেটারি মো. উমর ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd