দীপ্ত চক্রবর্ত্তী

বড় সাধ জাগে অনন্তকাল ধরে

ছুঁয়ে দেখি তোমার জল-বুক,

ডুব দিয়ে গহীন অতলে;

চলতে চলতে ঘাস-পাড়ে

আঙুলের ডগায় তুলে নিই শিশির

সন্ধ্যায়, ভোরে।

তারপর ধীরে, অতি ধীরে

গোধূলির লালের মতন দীর্ঘ অবগাহন

রাত্রির মাদকতায়।

সময় আনবে ভোর,

সোনালি চুম্বনে মিলনের সুর,

অতৃপ্ত ঠোঁটে, আঙুলের ডগায়

তুলে নেব তোমার শীকর আবার, বারংবার,

প্রেম মোহনায় জীবনের অনন্ত অভিসার।

By Md. Rejon Mia

দৈনিক জনকামনা (Daily JonoKamona)-এর সম্পাদক ও প্রকাশক। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থ প্রকাশে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমে দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছি।