মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
৭জুলাই নব গঠিত কমিটিতে পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বায়োজিদ-বিন-আখন্দকে পদাধিকার বলে সভাপতি ও ক্রীড়া সংগঠক এস এম চিশতিকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ বায়োজিদ-বিন-আখন্দ স্বাক্ষরিত ২৫জন বিশিষ্ঠ এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
উক্ত কমিটিতে বিশিষ্ঠ ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠক এস এম চিশতীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
চিশতী পুর্বেও ক্রীড়াঙ্গনে কাজ করেছেন।খেলোয়াড় সমিতির সাবেক দায়িত্বশীল ছিলেন তিনি।লোহাগাড়া উপজেলায় ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে নব নিবার্চিত সকলের সহযোগিতা ও ভালবাসা কামনা করেছেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম চিশতী।