100

নিজস্ব প্রতিবেদক

লেখক মোঃ রেজন মিয়া এক খোলা বার্তায় আজিমুর রহমান ও সাব্বির হোসাইন টুটুলকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন। বার্তায় তিনি নিজেকে নিয়ে বিভিন্ন তুলনা টেনে দুই ব্যক্তির আচরণ ও অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।

রেজন মিয়া লেখেন, “আমি আজিমুর রহমান না যে নিজেকে পণ্ডিত বা বুদ্ধিজীবী ভাববো, কখনো নিজেকে বড় করে ভাবিনি, বড় হওয়ার স্বপ্ন দেখেছি। আমি সাব্বির হোসাইন টুটুল না যে দালালি করব, ভুলকে ঠিক আখ্যা দিতে লেগে পড়বো।”

একই বার্তায় তিনি আরও লেখেন, “উনারা যে কোন মুখে নিজেদের লেখক মনে করে। আমি বলব, অহংকার কইরেন না আর। কেউ বিপদে পড়লে সাহায্য না করতে পারলে তার ক্ষতি করিয়েন না, বদনাম করিয়েন না।”

সাব্বির হোসাইন টুটুলের প্রসঙ্গ টেনে রেজন মিয়া দাবি করেন, লেখালেখির ক্ষেত্রে তিনি তাকে সহযোগিতা করেছিলেন। এ বিষয়ে তিনি লেখেন, “আপনাকে সামান্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি সাহায্য করেছিলাম, আপনার লেখা আমিও প্রকাশ করেছিলাম ঠিক সম্পাদক-প্রকাশকের পাশাপাশি ভাই হিসেবে। আপনার জন্য আমি কিছু করিনি এটা বলতে পারলেন! ছিঃ।”

খোলা বার্তায় রেজন মিয়া ব্যক্তিগত অভিজ্ঞতা ও সম্পর্কের বিভিন্ন বিষয় তুলে ধরলেও তার উত্থাপিত বক্তব্যের বিষয়ে আজিমুর রহমান ও সাব্বির হোসাইন টুটুলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

By Md. Rejon Mia

দৈনিক জনকামনা (Daily JonoKamona)-এর সম্পাদক ও প্রকাশক। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থ প্রকাশে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমে দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed