• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
বিশ্বকাপের মাঠ কাঁপাতে মেসিদের জন্য যাচ্ছে ৫০০ কেজি গরুর মাংস! জগন্নাথপুরে পানিতে ডুবে নারীর মৃত্যু ​১১ বছরের অবসর ভেঙে পেশাদার ফুটবলে রোনালদিনহো! চুক্তি করলেন ইতালির ক্লাবের সাথে ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, গ্রামবাসীর হাতে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে ডিমলায় মানববন্ধন ​রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেট কার, অলৌকিকভাবে অক্ষত আরোহীরা ইউরোপে নেওয়ার প্রলোভন: লিবিয়ায় গিয়ে নিখোঁজ বহু তরুণ, উৎকণ্ঠায় পরিবার দ্রুত তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস তিন মন্ত্রীর পরিদর্শন ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার নামে ভোগান্তি: জনবল সংকট ও অপরিচ্ছন্নতায় রোগীরা অতিষ্ঠ ​ জমি না দিলে অপহরণ ও খুনের হুমকি, বটিয়াঘাটায় সংবাদ সম্মেলন ​

​১১ বছরের অবসর ভেঙে পেশাদার ফুটবলে রোনালদিনহো! চুক্তি করলেন ইতালির ক্লাবের সাথে

Sabit Rizwan / ২৫ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

ক্রীড়া প্রতিবেদক

​ফুটবলপ্রেমীদের জন্য এর চেয়ে বড় চমক আর কী হতে পারে! মাঠের খেলায় পায়ের জাদুতে বিশ্বকে বুদ করে রাখা ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো আবারও পেশাদার ফুটবলে ফিরছেন। দীর্ঘ ১১ বছরের দীর্ঘ অবসর ভেঙে, ৪৬ বছর বয়সে বুট জোড়া পায়ে গলানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন সাবেক এই ব্যালন ডি’অর জয়ী মহাতারকা। ইতালির সিরি-সি লিগের ক্লাব ‘রাভেনা’-র সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছেন তিনি।

​ইতালিয়ান বিখ্যাত ক্রীড়া গণমাধ্যম ‘গ্যাজেত্তা’-র বরাত দিয়ে জানা গেছে, আগামী ২৩ জুন যুক্তরাষ্ট্রের মায়ামিতে একটি জমকালো ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই রাভেনার নতুন খেলোয়াড় হিসেবে বিশ্ববাসীর সামনে উন্মোচন করা হবে এই ব্রাজিলিয়ান জাদুকরকে। তবে আগামী মৌসুমে তিনি ক্লাবটির হয়ে সরাসরি মাঠে নেমে ম্যাচ খেলবেন, নাকি কেবল প্রচারণামূলক বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন—সে বিষয়টি নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে।

​পেশাদার ফুটবলের এই নতুন ইনিংস নিয়ে নিজের চিরাচরিত উম্মাদনা ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনালদিনহো। তিনি বলেন,

​”নতুন জার্সি, কিন্তু চিরচেনা সেই হাসি। আমি ফুটবল নিয়ে আবারও মাঠে নাচতে এবং ইগনাজিও ও পুরো সিপ্রিয়ানি পরিবারের সাথে নতুন একটি ইতিহাস লিখতে উন্মুখ হয়ে আছি। ফুটবল সবসময়ই আমার কাছে আনন্দের উৎস, আমি রাভেনাতেও সেই একই ফুটবলীয় স্পিরিট নিয়ে আসতে চাই।”

​উল্লেখ্য, ২০১৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে নিজের শেষ ম্যাচ খেলার পর ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছিলেন এই ফুটবল তারকা। এরপর চ্যারিটি ম্যাচ বা ফুটসাল খেললেও কোনো ধরনের পেশাদার প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে তাকে আর দেখা যায়নি।

​রাভেনা ক্লাবের মালিক ইগনাজিও সিপ্রিয়ানি এই ঐতিহাসিক চুক্তি প্রসঙ্গে নিজের আবেগ প্রকাশ করে বলেন, “ছোটবেলা থেকেই রোনালদিনহো আমার আইডল ছিলেন। ফুটবলের ওপর ওর প্রভাব কেবল মাঠের খেলার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তার চেয়েও অনেক বেশি বিস্তৃত।” ৪৬ বছর বয়সে রোনালদিনহোর এই আকস্মিক ও নাটকীয় প্রত্যাবর্তন পুরো ফুটবল বিশ্বে, বিশেষ করে ইতালিয়ান ফুটবলের নিম্ন স্তরের লিগগুলোতে এক অভূতপূর্ব উন্মাদনা ও আলোড়ন সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd