• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
বিশ্বকাপের মাঠ কাঁপাতে মেসিদের জন্য যাচ্ছে ৫০০ কেজি গরুর মাংস! জগন্নাথপুরে পানিতে ডুবে নারীর মৃত্যু ​১১ বছরের অবসর ভেঙে পেশাদার ফুটবলে রোনালদিনহো! চুক্তি করলেন ইতালির ক্লাবের সাথে ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, গ্রামবাসীর হাতে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে ডিমলায় মানববন্ধন ​রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেট কার, অলৌকিকভাবে অক্ষত আরোহীরা ইউরোপে নেওয়ার প্রলোভন: লিবিয়ায় গিয়ে নিখোঁজ বহু তরুণ, উৎকণ্ঠায় পরিবার দ্রুত তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস তিন মন্ত্রীর পরিদর্শন ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার নামে ভোগান্তি: জনবল সংকট ও অপরিচ্ছন্নতায় রোগীরা অতিষ্ঠ ​ জমি না দিলে অপহরণ ও খুনের হুমকি, বটিয়াঘাটায় সংবাদ সম্মেলন ​

কবিতা: নামাজ

Sabit Rizwan / ৯১ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ইমাম হোসেন সবুজ

হে রহিম রহমান,
পাঁচ ওয়াক্ত মোনাজাতে
শুধুই তোমায় ডাকি।
সুখে থাকি বা দুঃখে থাকি,
একমাত্র তোমার উপরেই
তব এ বান্দা ভরসা রাখি।

কেউ বলে ঈশ্বর, কেউ ডাকে বিধাতা,
তুমিই জীবন-মরণের অকৃত্রিম বারতা।
আঠারো হাজার মাখলুক,
আসমান-জমিনের অগণিত ক্ষুধা-তৃষ্ণার্ত মুখ
ভরিয়াছো তুমি।
এরই মাঝেই অজস্র সুখ আর দুঃখ।

বন্দনা তব তোমারই করুণার পদতলে।
তুমিই মালিক, তুমিই খালিক,
শত নামের গুণের মহা জ্বালে।

তুমি অনন্ত, তুমি অক্ষয়,
তোমার একনিষ্ঠ ভক্তের হয় নাকো পরাজয়।
আমার কান্না, আমার হাসি,
বেঁচে থাকার পাথেয় তুমি,
বেঁচে থাকার নিঃশ্বাসের জোর।

পূর্ণি চাই তোমার কাছেই,
করি করজোড়।

মালিক হে, ধরনীর বুকে শান্তি দাও প্রভু,
সকল মানুষেরা ভেদাভেদহীন থাকি যেন
দিন থেকে রাত,
রাত থেকে ভোর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd