73

খুলনা, ১২ জুন: শিশু-কিশোরদের সৃজনশীল, নৈতিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে খুলনা আর্ট একাডেমি। নগরীর ইকবাল নগর গার্লস স্কুলের পূর্ব পাশে অবস্থিত ৩৬, আয়েশা কটেজে পরিচালিত এই প্রতিষ্ঠানটি ছবি আঁকা, আবৃত্তি, সংগীত, হাতের লেখা ও চারুকলাসহ বিভিন্ন সৃজনশীল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে আসছে।প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস মনে করেন, শিশুদের মধ্যে শিল্পচেতনা ও মানবিক মূল্যবোধ জাগ্রত না হলে ভবিষ্যতে একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠন সম্ভব নয়। সেই লক্ষ্যেই তিনি দীর্ঘদিন ধরে শিল্পচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলার কাজ করে চলেছেন।১২ জুন বিকেলে খুলনা আর্ট একাডেমির বিকাল শিফটে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সংগীত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী সংগীতশিল্পী দ্বৈপায়ন বিশ্বাস-কে প্রতিষ্ঠানের সংগীত প্রশিক্ষক হিসেবে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে তিনি সংগীত প্রশিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।এ সময় উপস্থিত ছিলেন খুলনা আর্ট একাডেমির সহকারী পরিচালক শিলা বিশ্বাস, প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও স্কুল শিক্ষক চিত্রশিল্পী সুব্রত কুমার মণ্ডল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতকোত্তর ডিগ্রিধারী চিত্রশিল্পী রাকেশ মণ্ডল, সহকারী শিক্ষক শর্মী দেবনাথ এবং সৌহার্দ্য বিশ্বাস, সম্প্রীতি বিশ্বাস, প্রথমা বৈরাগী, মারিয়াম তাসনিম সারা, আয়েশা সিদ্দিকা, রাজশ্রী দত্ত, মুগ্ধ বৈরাগী, অক্ষর সহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, দ্বৈপায়ন বিশ্বাসের যোগদানের মাধ্যমে খুলনা আর্ট একাডেমির সংগীত বিভাগ আরও সমৃদ্ধ হবে এবং শিক্ষার্থীরা মানসম্মত সংগীত শিক্ষার সুযোগ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *