• শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ সিলেটের বিশ্বনাথে বাছাইকৃত কর্মীদের নিয়ে উপজেলা -পৌর জামায়াতের ‘কর্মী প্রশিক্ষণ কর্মশালা’সম্পন্ন শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার- এমপি লুনা ভারতীয় আগ্রাসন ও পুশইনের বিরুদ্ধে আন্দোলনে বিজিবির পাশে থাকার ঘোষণা ১১ দলীয় ঐক্য জোটের এক ঘণ্টার চরম উৎকণ্ঠার অবসান: বিশ্বজুড়ে ফের সচল ফেসবুক ও মেসেঞ্জার মাঠ ছাড়িয়ে জন্মনিবন্ধনে ফুটবলের জাদু: লাতিনে নামকরণের শীর্ষে নেইমার, তলানিতে মেসি! ​খুলনায় সাবেক বিএনপি নেতা জি এম রফিককে গুলি করে হত্যা জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনা আর্ট একাডেমিতে সংগীত প্রশিক্ষক হিসেবে যোগদান করায় দ্বৈপায়ন বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা হঠাৎ ‘ব্ল্যাকআউট’: মেটার সার্ভার বিপর্যয়ে বিশ্বজুড়ে অচল ফেসবুক ও হোয়াটসঅ্যাপ

গোয়াইনঘাটে এফআইভিডিবি’র পাবলিক মিটিং ও গাছের চারা বিতরণ

Sabit Rizwan / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ইমরান আহমদ,গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব বালাই সচেতনতা দিবস উপলক্ষে পাবলিক মিটিং এবং বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। খাদ্য ব্যবস্থার রূপান্তরে এগ্রোইকোলজি কার্যক্রম বাস্তবায়নে কর্মরত ‘দ্যা গ্রীন ইভোলুশন’ প্রকল্পের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা ‘ওয়েল্টহাঙ্গারহিলফি’ (Welthungerhilfe)-এর কারিগরি ও আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ’ (এফআইভিডিবি) এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। মূলত রাসায়নিক ও নিষিদ্ধ সার এবং কীটনাশক ব্যবহার বন্ধ করে পরিবেশবান্ধব জৈব সার ও বালাইনাশকের ব্যবহার বৃদ্ধি করাই এই প্রকল্পের মূল লক্ষ্য ও কৌশল।
এরই ধারাবাহিকতায় বুধবার (১১ জুন) গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে স্থানীয় কৃষকদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ উদ্ভিদের চারা বিতরণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সংগতি রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ।
দিবস দুটি উপলক্ষে আয়োজিত পাবলিক মিটিং ও চারা বিতরণ অনুষ্ঠানে কৃষকদের মাঝে নিম, মেহগনি, আতা এবং তুঁতসহ বিভিন্ন উপকারী গাছের চারা সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়।
চারা বিতরণকালে অতিথিরা বলেন, কৃষকেরা বিনামূল্যে পাওয়া এসব উপকারী গাছের চারা তাদের বসতবাড়ি ও চাষের জমিতে রোপণ করে এগ্রোইকোলজি কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। এটি এই অঞ্চলের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ক্ষতিকারক কীটনাশকমুক্ত নিরাপদ কৃষিব্যবস্থা গড়ে তুলতে দারুণ সহায়তা করবে। বক্তারা টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে রাসায়নিক সার পরিহার করে সবাইকে জৈব কৃষি পদ্ধতি অনুসরণের আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, এফআইভিডিবি-এর প্রকল্প কর্মকর্তাবৃন্দ এবং ‘গ্রীন ইভল্যুশন’ প্রকল্পের অংশীদার কৃষক-কৃষাণিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd