মোহাম্মদ রাসেল হাওলাদার
ক্রাইম রিপোর্টার বাগেরহাট।
বাগেরহাটে মংলা থানা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল সহ চোর চক্রের ৬ সদস্য আটক করেছে মংলা থানা পুলিশ।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪ টি চোরাই মোটরসাইকেল
আটক সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা হলো বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভার মোঃ ইমরান হাওলাদারের ছেলে মোঃ রনি হাওলাদার,
রনসেন এলাকার আবু সাঈদ শেখের ছেলে মেহেদী হাসান,
মোংলাউপজেলার দিগরাজের মোঃ মকবুল হোসেনের ছেলে মোঃ সজীব আহমেদ জয়,
ব্যাংক রোডের মোঃ আব্দুল আলিমের ছেলে মোঃ সাজেদুল ইসলাম,
বুড়িরডাঙ্গার মোঃ নজরুল শেখের ছেলে মোঃ নাজমুল শেখ,
ফকিরহাট উপজেলার কাঠালতলা এলাকার মৃত শেখ নবীর উদ্দিনের ছেলে তানভীর হোসেন শাওন।
বুধবার (০৯ জুন) দুপুরে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান এ তথ্য জানান।