• শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ সিলেটের বিশ্বনাথে বাছাইকৃত কর্মীদের নিয়ে উপজেলা -পৌর জামায়াতের ‘কর্মী প্রশিক্ষণ কর্মশালা’সম্পন্ন শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার- এমপি লুনা ভারতীয় আগ্রাসন ও পুশইনের বিরুদ্ধে আন্দোলনে বিজিবির পাশে থাকার ঘোষণা ১১ দলীয় ঐক্য জোটের এক ঘণ্টার চরম উৎকণ্ঠার অবসান: বিশ্বজুড়ে ফের সচল ফেসবুক ও মেসেঞ্জার মাঠ ছাড়িয়ে জন্মনিবন্ধনে ফুটবলের জাদু: লাতিনে নামকরণের শীর্ষে নেইমার, তলানিতে মেসি! ​খুলনায় সাবেক বিএনপি নেতা জি এম রফিককে গুলি করে হত্যা জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনা আর্ট একাডেমিতে সংগীত প্রশিক্ষক হিসেবে যোগদান করায় দ্বৈপায়ন বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা হঠাৎ ‘ব্ল্যাকআউট’: মেটার সার্ভার বিপর্যয়ে বিশ্বজুড়ে অচল ফেসবুক ও হোয়াটসঅ্যাপ

রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ

Sabit Rizwan / ১৫ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম:

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইনে হাঁটার সময় কানে হেডফোন ব্যবহার করায় মর্মান্তিক দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে। ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মঙ্গলবার (৯ জুন) বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বানিয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোহাং টিপু (১৮) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বাসিন্দা এবং মোহাম্মদ শাহজাহানের পুত্র। কয়েকদিন আগে তিনি আত্মীয়দের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্ঘটনার সময় মোহাং টিপু রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন এবং তার কানে হেডফোন লাগানো ছিল। তিনি গান শুনছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে একটি ট্রেন এগিয়ে আসে। হেডফোন ব্যবহারের কারণে ট্রেনের হর্ন ও শব্দ তিনি শুনতে পাননি। ফলে ট্রেনটি তার খুব কাছে চলে আসলেও তিনি বিপদের বিষয়টি বুঝতে পারেননি।

এক পর্যায়ে ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা ট্রমা সেন্টারে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

নিহতের মামার বক্তব্য অনুযায়ী, মোহাং টিপু কয়েকদিন আগে বেড়াতে এসেছিলেন। দুর্ঘটনার দিন তিনি রেললাইনের দিকে হাঁটতে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের কাছে তার মৃত্যু গভীর শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের মতে, রেললাইনে হাঁটার সময় অসতর্কতা এবং কানে হেডফোন ব্যবহার করা এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ। তারা সকলকে রেলপথে চলাচলের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd