• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ সিলেটের বিশ্বনাথে বাছাইকৃত কর্মীদের নিয়ে উপজেলা -পৌর জামায়াতের ‘কর্মী প্রশিক্ষণ কর্মশালা’সম্পন্ন শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার- এমপি লুনা ভারতীয় আগ্রাসন ও পুশইনের বিরুদ্ধে আন্দোলনে বিজিবির পাশে থাকার ঘোষণা ১১ দলীয় ঐক্য জোটের এক ঘণ্টার চরম উৎকণ্ঠার অবসান: বিশ্বজুড়ে ফের সচল ফেসবুক ও মেসেঞ্জার মাঠ ছাড়িয়ে জন্মনিবন্ধনে ফুটবলের জাদু: লাতিনে নামকরণের শীর্ষে নেইমার, তলানিতে মেসি! ​খুলনায় সাবেক বিএনপি নেতা জি এম রফিককে গুলি করে হত্যা জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনা আর্ট একাডেমিতে সংগীত প্রশিক্ষক হিসেবে যোগদান করায় দ্বৈপায়ন বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা হঠাৎ ‘ব্ল্যাকআউট’: মেটার সার্ভার বিপর্যয়ে বিশ্বজুড়ে অচল ফেসবুক ও হোয়াটসঅ্যাপ

সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

Sabit Rizwan / ২১ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম:
চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে সমশুন্নাহার (বৃদ্ধা) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল প্রায় ৬টার দিকে সাতকানিয়া উপজেলার ঢেমশা বোর্ড অফিস সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সমশুন্নাহার সাতকানিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম ছিটুয়াপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বাকপ্রতিবন্ধী ছিলেন এবং স্বাভাবিকভাবে কথা বলতে পারতেন না।

স্বজনদের ভাষ্যমতে, সমশুন্নাহার তার মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। মেয়ের শ্বশুরবাড়িটি রেলস্টেশনের কাছাকাছি হওয়ায় তিনি প্রায়ই ওই পথে যাতায়াত করতেন। বুধবার সকালে রেললাইনের পাশে হাঁটার সময় একটি ট্রেন এসে পড়লে তিনি দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা জানান, স্টেশনসংলগ্ন জনবহুল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। তাদের দাবি, রেললাইন এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা ও তদারকি বাড়ানো হলে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd