মোঃ জাবেদুল ইসলাম

এই লজ্জা আজ কার,?
জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা
দেশ করে দিল স্বাধীন,।
তার হাতে কড়া কেন
কি অপরাধ তাহার?

খালি গায়ে ছেঁড়া লুঙ্গি,
মাথায় বেঁধে গামছা।
রাইফেল ঘাড়ে যুদ্ধে করে
ভিনদেশীদের তামাশা।

ঝর ঝঞ্জাট তুফান আসে,
সবাই ফিরে ঘরে।
মাটি ফাটা রোদ উপেক্ষা,
মুক্তিযোদ্ধারা ছুটে যুদ্ধে

লাল সবুজের পতাকা হাতে,
স্বাধীন করলো এই দেশ।
যাদের জন্য নেতা স্বাধীন,
স্বাধীন বড় অফিসার।

মুক্তিযোদ্ধার হাতে হাতকড়া আজ,
এই লজ্জা আজ কার?
বুকের তাজা রক্ত ঢেলে দিল
একটা মানচিত্র, স্বাধীন দেশ।

অপরাধীরা পার পেয়ে যায়,
মুক্তিযোদ্ধা থাকে জেলে।
হায় হায় বিবেক কোথায়
দেখছে মানুষ হেসে খেলে।

জাতির বিবেক আজ কোথায়,
লুকানো? কোন সাগর জলে।
মুক্তিযোদ্ধার হাতে হাতকড়া,
কেউ কোনো কথা না বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *