রকি আক্তার

ফুটবল মানেই আমার কাছে অন্যরকম সুখ,
সবুজ ঘাসের মাঠ জুড়ে আনন্দেরই মুখ।
ছোট্ট একটা বলকে ঘিরে কত স্বপ্ন বোনা,
দৌড়ের ভেতর হারিয়ে যায় দুঃখ-কষ্ট-যন্ত্রণা।
বিকেল হলেই বন্ধুদের সেই মাঠে ছুটে যাওয়া,
কারো পায়ে জাদু খেলা, কারো গোলের নেশা পাওয়া।
কেউবা আবার গোলকিপার হয়ে দাঁড়িয়ে রয়,
একটা বল ঠেকানোর মাঝেই যেন পৃথিবী জয়।
পায়ে পায়ে বলের ছোঁয়া, কী যে হৈ হুল্লোড়,
মাঠের পাশে দর্শকদের চিৎকার ভীষণ জোর।
কখনো পাস, কখনো শট, কখনো দুরন্ত গতি,
ফুটবলের এই আনন্দে ভরে ওঠে মতি।
একটা গোল হলে তখন আকাশভরা হাসি,
হারলেও মন খারাপ নয়, খেলাই ভালোবাসি।
বন্ধুত্বের হাত বাড়িয়ে সবাই মিলে খেলি,
জয়ের চেয়ে আনন্দটাই বড় হয়ে মেলে ধরি।
সূর্য যখন পশ্চিম আকাশে লাল আভা ছড়ায়,
শেষ বাঁশির শব্দ শুনে খেলা তখন থামায়।
কিন্তু যদি স্কোরবোর্ডে সমান সমান রয়,
তখন থেকেই বুকের ভেতর অজানা ভয়ময়।
ট্রাইবেকারের সেই সময়টা সত্যিই বড় কঠিন,
একটি শটে বদলে যায় হাসি কিংবা রঙিন দিন।
গোলপোস্টটা তখন যেন অনেক দূরে থাকে,
খেলোয়াড়ের কাঁপা চোখে চিন্তার ছায়া আঁকে।
দর্শকেরা নিঃশব্দ হয়ে তাকিয়ে থাকে চুপ,
কার পায়ে আজ জয়ের হাসি, কার চোখে হবে রূপ?
গোল হলে সবাই উল্লাসে আকাশ ভরে দেয়,
মিস হলেই নীরবতা বুকের মাঝে কেঁদে রয়।
তবুও ফুটবল ভালোবাসি হৃদয়ের গভীর টানে,
এই খেলাতেই হাজার স্বপ্ন রঙ ছড়ায় প্রাণে।
হার-জিতের হিসাব ভুলে শিখিয়েছে এই খেলা,
একসাথে পথ চলার নামই জীবনের মেলা।
বন্ধুত্ব আর আনন্দ মিশে ফুটবল এক গান,
মাঠের ঘাসে লেখা থাকে জীবনেরই মান।
তাই তো আজও বল দেখি আর মনটা ছুটে যায়,
ফুটবলের সেই উত্তেজনা হৃদয় জুড়ে রয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *