• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
জগন্নাথপুরে অল টাইম ক্লিনের প্রথম সাংগঠনিক টি-শার্ট উন্মোচন কবিতাঃ নারী অধিকার সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ফরিদপুরে সরকারি কার্ড দেওয়ার টোপ দিয়ে বিধবাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক এআই এবং সাংবাদিকতার ভবিষ্যৎ: আশীর্বাদ নাকি নতুন সংকট? তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী দাবি উগান্ডার সেনাপ্রধানের, সম্পর্ক ছিন্নের হুমকি রমনা বটমূলে বোমা হামলার ২৫ বছর: এখনো ঝুলে আছে বিস্ফোরক মামলার বিচার পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন: আইজিপি’র নির্দেশ পহেলা বৈশাখে বৃষ্টির শঙ্কা কোথায়? জানাল আবহাওয়া অধিদপ্তর বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ফ্রান্স যুবদলের সহ- সাধারণ সম্পাদক এম ফখরুল ইসলাম ফয়েজ

এক ধর্ষিতার গল্প

Tufan / ৩৯ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

ছোমাইয়া রফিক বর্না

ধর্ষিতা,ধর্ষিতা,ধর্ষিতা —
তোমাকেই বলা হয় দোষী,
তোমার কাঁধেই চাপায় সব পাপ,
তুমিই নাকি অপরাধী।
তোমার নামে লাগবে কলঙ্ক,
ভাঙবে স্বপ্ন, ভাঙবে আশা,
হবে না বিয়ে, হবে না ঘর,
থাকবে শুধু লোকের ভাষা।
সমাজ দেখবে কটু চোখে,
মিডিয়া বানাবে খবর,
তোমার ছবি, তোমার নাম,
ছড়িয়ে দেবে চারদিক ভর।
ঘরের কোণে বসে কাঁদবে তুমি,
চোখে জমবে লোনা জল,
সবাই দেখবে, কেউ বলবে না,
নীরবতায় ভাঙবে মনবল।
আর যে দোষী, সে থাকবে আড়ালে,
পশুর চেয়েও নীচ সে জন,
করবে খারাপ, চলবে দিব্যি,
সমাজ রাখবে তারই মন।
কেউ কিছু বলবে না তার বিরুদ্ধে,
সত্য বললে তুমি দোষী,
মুখ খুললেই হারাবে ঘর,
হবে তুমি একা, নিঃসঙ্গ, বঞ্চিত, রোষী।
এই কি তবে বিচার আমাদের?
এই কি ন্যায়ের নাম?
দোষীর হাতে ফুলের মালা,
ভুক্তভোগীর শুধু অপমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd