• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
​‘দলের নীতি ও কার্যক্রমের সঙ্গে চলা সম্ভব নয়’: ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ কারাগারে ফিলিস্তিনি নেতা বারঘুতির ওপর পাশবিক নির্যাতন: লেলিয়ে দেওয়া হচ্ছে হিংস্র কুকুর জগন্নাথপুরে অল টাইম ক্লিনের প্রথম সাংগঠনিক টি-শার্ট উন্মোচন কবিতাঃ নারী অধিকার সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ফরিদপুরে সরকারি কার্ড দেওয়ার টোপ দিয়ে বিধবাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক এআই এবং সাংবাদিকতার ভবিষ্যৎ: আশীর্বাদ নাকি নতুন সংকট? তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী দাবি উগান্ডার সেনাপ্রধানের, সম্পর্ক ছিন্নের হুমকি রমনা বটমূলে বোমা হামলার ২৫ বছর: এখনো ঝুলে আছে বিস্ফোরক মামলার বিচার পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন: আইজিপি’র নির্দেশ

তারেক রহমানের ঘোষণা স্বাস্থ্য ও শিক্ষা সেক্টর হবে আন্তর্জাতিক মানদন্ডের

Sabit Rizwan / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

 

স্টাফ রিপোর্টার:
আগামী ১২ ই ফেব্রুয়ারী ২০২৬ ঢাকা-১৭ আসন সহ সারা বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধানের শীষ ও দাড়িপাল্লা এই দুই মার্কায় প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটারদের আশা। তবে ধানের শীষ জনপ্রিয়তার শীর্ষে এবং সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করবেন বলে জনগণ আশাবাদী। বাংলাদেশের সকল মানুষের চোখ ঢাকা-১৭ আসনের দিকে কারণ এখানে প্রার্থী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। উক্ত আসনে তারেক রহমান সহ ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জনাব তারেক রহমান জনপ্রিয়তার শীর্ষে আছেন। এলাকার জনগণ বলেন ” ধানের শীষের জনপ্রিয়তার ধারে কাছেও নেই দাঁড়িপাল্লা “। ঢাকা ১৭ আসন গুলশান , বনানী, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক নিয়ে গঠিত। উক্ত আসনে ভোটার ৩,৩১,৩৮১ জন এরমধ্যে পুরুষ ভোটার ১,৭৩,৫১৬ ও নারী ভোটার ১,৫৭,৮৬৫ জন। মোট ভোট কেন্দ্র আছে ১২৪টি। এলাকাবাসির দাবি,”ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪০ আসনে বিরাট জয় নিয়ে সরকার গঠন করবে বিএনপি” । ঢাকা-১৭ আসনে দায়িত্বে থাকা প্রচার উপকমিটির সমন্ময়ক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন,” তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমান দেশে পৌঁছে গত ২৫ শে ডিসেম্বর ঢাকার তিনশো ফিটে বক্তব্য শুরু করলে পাল্টে যায় ষড়যন্ত্র কারীদের হিসাব নিকাশ। বিরামহীন ভাবে দেশের বিভাগীয় শহর সহ কিছু জেলায় নির্বাচনী জনসভা করেন তিনি।উক্ত জনসভায় তার দেওয়া বক্তব্য জনগণ চমৎকার ভাবে গ্রহণ করছে।বিশেষ করে দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। তাছাড়া তার দেওয়া বক্তব্যে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখা ন্যায় বিচার মৌলিক অধিকার সমতা ও বৈষম্যহীন প্রগতিশীল সমাজ গঠনের পরিকল্পনা ফুটে উঠে। ফলে ইসলাম ধর্ম সহ অন্যান্য ধর্মে যারা পারদর্শী বা বিখ্যাত পন্ডিত বা ধর্ম সংস্ককারক যেমন হেফাজতে ইসলামের আমির জাতীয় মসজিদ বায়তুল মোকারমের খতিব সহ অসংখ্য আলেম সহি হাদিস ও আল কোরআনের আলোকে দিন ধর্ম পালনে মানুষ কে আহ্বান করায় ধর্ম বিকৃতকারী রাজনৈতিক দল জামায়াত কোণঠাসা হয়ে পরে। রিয়াজ উদ্দিন আহমেদ আরও বলেন ঢাকা-১৭ আসনে ডাঃ খালেদুজ্জামান সাহেব জামানত হারাবে। ইনশাআল্লাহ ২৪০ আসনে ধানের শীষের বিরাট বিজয় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে এবং বিশ্বে সুখীসমৃদ্ধ দেশ হিসাবে মাথা উঁচু করে দাড়াবে বাংলাদেশ। ঢাকা – ১৭ আসনের ভোটাররা বলেন, ধানের শীষ প্রতীক আমাদের। দেশ গড়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার স্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি ছিলেন আপোষহীন নেত্রী ও দেশের তিনবারের প্রধানমন্ত্রী। তাদের রেখে যাওয়া সুযোগ্য সন্তান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আমাদের নয়নের মনি। আমরা তাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারিনা। জমিরুন্নেছা নামে এক নারী ভোটারের কাছে জিজ্ঞেস করলে তিনি বলেন,”তারেক রহমান আমাদের এই এলাকার ই সন্তান। ছোট থেকে এই এলাকায় বড় হয়েছে, তার বিকল্প অন্য কেউ হতে পারেনা পারবেও না। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, দাঁড়িপাল্লার প্রার্থী ও তার কর্মীরা অসহায় মানুষদের টার্গেট করে টাকার বিনিময়ে ভোট নেওয়ার অপচেস্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া জনগনের মতামতকে উপেক্ষা করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জামায়াত ক্ষমতা দখল করতে চায়। উপরোক্ত বক্তব্যের সাথে ঢাকা ১৭ আসনের জামাত প্রার্থী ডাঃ খালেদুজ্জামানের বক্তব্য যথেষ্ট মিল রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd