151

 

স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ আর মাত্র ৩ দিন বাকি। ৩ দিন পরে জনগণের রায়ে ভাগ্য নির্ধারণ হবে তারেক রহমানের, জনগণের ভোটে তিনি হবেন এদেশের সরকার প্রধান। সারাদেশে ধানের শীষ বিজয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন হবে বলে দেশের জনগণের আশাবাদী। সারাদেশে আলোচনার শীর্ষে ঢাকা-১৭ আসন। কারন এই আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা -১৭ আসনে দায়িত্ব প্রাপ্ত প্রচার ও গণ সংযোগ সেলের সদস্য রিয়াজ উদ্দিন আহমেদ বলেন তারেক রহমান কে পরাজিত করতে মরিয়া জামায়াতের প্রার্থী এস এম খালেদুজ্জামান। তারা সাধারণ ভোটারের বাসায় গিয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছেন, জন্ম তারিখ ও বিকাশ নাম্বার নিচ্ছেন ভোট কারচুপির জন্য। দিচ্ছে অর্থের লোভ। বিশেষ করে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত ও রিজিক লাভের সুযোগ আছে এমন প্রলোভন দিচ্ছে দাঁড়িপাল্লার কর্মীরা। সব মিলে তারা মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে। আমরাও তাদের অপপ্রচার রুখে দিয়ে সহি দিন ধর্ম পালনে জনগণ কে উদ্বুদ্ধ করছি। আশা করছি দুঃসময়ে যারা জনগণের পাশে ছিল না তাদের কে সাধারন ভোটার বয়কট করবে। রিয়াজ উদ্দিন আহমেদ আরও বলেন সাধারণ জনগণ জামায়াত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে বাসায় ফিরবে। ঢাকা-১৭ আসনের ভোটারদের কাছে গিয়ে জানা যায়। ভোটারা একবাক্যে তারেক রহমানকে গ্রহণ করছেন। তারেক রহমানের বিকল্প এদেশে আর কেউ হতে পারেনি বলে ভোটারা জানান এবং সারা ১১দলীয় নেতা কর্মীরা ভোটারদের বিভিন্ন প্রলোবন দিয়ে ভোট কারচুপি করার অপচেষ্টা চালাচ্ছেন। দেশ বিরোধী চক্রকে বিএনপির সকল নেতাকর্মীরা সতর্ক থেকে প্রতিহত করতে হবে।

By Md. Rejon Mia

দৈনিক জনকামনা (Daily JonoKamona)-এর সম্পাদক ও প্রকাশক। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থ প্রকাশে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমে দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed