167

নিজস্ব প্রতিবেদক:

২৪ জানুয়াারি শনিবার মধ্যবাড্ডাস্থ ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নানের ব্যবসায়িক কার্যালয়ে প্রেসিডিয়াম কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা। সভায় সিদ্ধান্ত হয় বিকল্পধারা বাংলাদেশ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাবে। বিকল্পধারা মনে করে, দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. বি চৌধুরী ২০০৪ সালে বিকল্পধারার রাজনৈতিক দর্শনে যে সংস্কার ও পরিবর্তনের কথা বলেছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য ছিলো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তি দুই মেয়াদের বেশি না থাকা, সংসদে ডেপুটি স্পিকার পদ ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি পদ বিরোধী দলকে দেওয়া এবং স্বাধীন দুদক ও নির্বাচন কমিশন গঠন। যেহেতু জুলাই জাতীয় সনদের অধিকাংশ সংস্কার ও পরিবর্তনের ইস্যুগুলো বিকল্পধারার চেতনাকে ধারণ করে সেহেতু জাতীয় জুলাই সনদের বাস্তবায়ন বিকল্প রাজনীতির এক নৈতিক বিজয়।

 

প্রেসিডিয়াম সভায় শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়, উত্তাল জুলাইয়ের দিনগুলোতে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থেকেও ডা. বি চৌধুরী জুলাই আন্দোলনের প্রতি সংহতি ও পূর্ণ সমর্থন জানিয়েছিলেন।

 

অতএব,বাংলাদেশের রাষ্ট্রকাঠামো নতুনভাবে বিনির্মাণে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন হওয়া উচিত।

 

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মোঃ ওয়াসিমুল ইসলাম, মোঃ মহসিন চৌধুরী, মোঃ আসাদুজ্জামান বাচ্চু, মোঃ আইনুল হক ও জুবরান গাজী। পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন তানজিলা মান্নান, তাসফিক মান্নান, তাজরিনা মান্নান ও আমিনুল ইসলাম বুলু।

By Md. Rejon Mia

দৈনিক জনকামনা (Daily JonoKamona)-এর সম্পাদক ও প্রকাশক। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থ প্রকাশে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমে দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed