126

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

পায়রাবন্দ ময়েনপুর যুব সমাজের উদ্যোগে “পাতা খেলা–২০২৬” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বিকাল থেকে শুরু হওয়া এ খেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহেদুল আলম, অধ্যক্ষ, পায়রাবন্দ বেগম রোকেয়া মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। তিনি বলেন, যুব সমাজের এমন উদ্যোগ ক্রীড়াচর্চা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে তরুণরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়।

খেলার শুভ উদ্বোধন করেন সামজেদুল হক সুমন সরকার, সাংগঠনিক সম্পাদক, মিঠাপুকুর উপজেলা বিএনপি। তিনি যুবকদের এ ধরনের আয়োজনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার অন্যতম মাধ্যম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক, বিএনপি, পায়রাবন্দ ইউনিয়ন, মিঠাপুকুর, রংপুর। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই পাতা খেলায় এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, যা ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের অনুপ্রেরণা যোগাবে।

খেলাটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে বিজয়ী দলকে পুরস্কার প্রদান করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সামাজিক আয়োজন অব্যাহত রাখা হবে, যাতে যুব সমাজ গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে।

By Md. Rejon Mia

দৈনিক জনকামনা (Daily JonoKamona)-এর সম্পাদক ও প্রকাশক। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থ প্রকাশে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমে দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed