• শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
কবিতা হলো আত্মার খোরাক ও সাহিত্যের প্রাণ: কবি মুহাম্মদ আবু রিসাত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? মৌসুমি ফল উৎসবে সংবর্ধিত হলেন জসিম উদ্দিন সরকার ‎ধামরাইয়ের খড়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, এফ এইচ এসোসিয়েশনের উদ্যোগে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার তরুণদের চোখে সাহিত্যচর্চা ও কবিতা কবি হাকিমুল ইসলাম সবুজের সাক্ষাৎকার রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন নরসিংদীতে ৫০০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মাইক্রোবাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ৮ নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে মানববন্ধন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

তুফান ইনিস্টিউট / ৬২ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক হাতে পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা।

মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর সারা দেশে মোট ৩০৫ প্রার্থী ভোটের মাঠ ছেড়েছেন। ফলে ২৯৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ১ হাজার ৯৬৭ জন প্রার্থী।

ইসি সূত্রে জানা গেছে, ঢাকা-১২ আসনে এবার সর্বোচ্চ ১৫ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। নারায়ণগঞ্জ-৪ আসনে ১৩ জন প্রার্থী থাকায় এটি দ্বিতীয় সর্বোচ্চ। অন্যদিকে, কিছু আসনে দুইজনের কম প্রার্থী থাকায় ভোটের জন্য উত্তেজনা কম নয়। এবারের ভোটে একক প্রার্থী নেই।

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৯ ডিসেম্বর। ৩০০ সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়ে। বাছাই প্রক্রিয়ায় ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিল হলে বৈধ প্রার্থী ছিলেন ১৮৫৮ জন। রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ জানুয়ারি থেকে আপিল প্রক্রিয়া শুরু হয়। ১৮ জানুয়ারি পর্যন্ত ৬৪৫ জন আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৩১ জন।

পাবনা-১ ও পাবনা-২ আসনের কিছু প্রার্থী বাদ পড়ায় সেখানে নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত নির্বাচনী প্রচারণা করার সুযোগ থাকবে। ভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

নির্বাচনে প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে, ভিন্ন ব্যালটের মাধ্যমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd