• শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
কবিতা হলো আত্মার খোরাক ও সাহিত্যের প্রাণ: কবি মুহাম্মদ আবু রিসাত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? মৌসুমি ফল উৎসবে সংবর্ধিত হলেন জসিম উদ্দিন সরকার ‎ধামরাইয়ের খড়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, এফ এইচ এসোসিয়েশনের উদ্যোগে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার তরুণদের চোখে সাহিত্যচর্চা ও কবিতা কবি হাকিমুল ইসলাম সবুজের সাক্ষাৎকার রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন নরসিংদীতে ৫০০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মাইক্রোবাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ৮ নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে মানববন্ধন

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, কাল প্রতীক বরাদ্দ কাল থেকে পুরোদমে প্রচারণা শুরু, আসনভিত্তিক ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ

তুফান ইনিস্টিউট / ৬২ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত তপশিল অনুযায়ী আগামীকাল বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর বৃহস্পতিবার থেকেই শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।

ইসি সূত্রে জানা গেছে, এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়ে। প্রাথমিক যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়ন বাতিল করেন। এরপর নির্ধারিত সময়ের মধ্যে কমিশনে ৬৪৫টি আপিল জমা পড়ে। শুনানি শেষে ৪১৯ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। আবার বৈধ ঘোষিত ছয় জনের মনোনয়ন আপিলে বাতিল হয়। আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ হওয়ায় আগামীকালই চূড়ান্তভাবে জানা যাবে কতজন প্রার্থী নির্বাচনের মাঠে থাকছেন।

এদিকে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আসনভিত্তিক চূড়ান্ত ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ শুরু করেছে নির্বাচন কমিশন। এবারই প্রথম সংসদ নির্বাচন ও গণভোট একই কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া প্রথমবারের মতো পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রের নাম ও অবস্থানও গেজেটে যুক্ত করা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, দেশের ৩০০ আসনে প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটারের জন্য ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠু ও দ্রুত সম্পন্ন করতে প্রতিটি ভোটকক্ষে গোপন বুথের সংখ্যাও বাড়ানো হয়েছে। গেজেটে সংশ্লিষ্ট আসনের নাম, অন্তর্ভুক্ত উপজেলা ও ইউনিয়ন, ভোটকেন্দ্রের অবস্থান, নারী-পুরুষ ও তৃতীয় লিঙ্গ ভোটকক্ষের সংখ্যা এবং পোস্টাল ব্যালট ভোটারের তথ্যও উল্লেখ করা হয়েছে।

নির্বাচন কমিশন সম্প্রতি নির্বাচনের একটি সংক্ষিপ্ত রোডম্যাপও প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, আগামী ২২ জানুয়ারির মধ্যে সব আসনের ভোটকেন্দ্রের চূড়ান্ত গেজেট প্রকাশ শেষ হবে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ সভা, নির্বাচনী সামগ্রী বিতরণ এবং কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের বলেন, কমিশন কোনো ধরনের চাপের মধ্যে নেই। সবার প্রত্যাশা একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন, কমিশনও সেই লক্ষ্যেই কাজ করছে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর অভিযোগ ও পরামর্শ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়েও কমিশন সক্রিয় রয়েছে। ইসি জানিয়েছে, বিদেশে বসবাসকারী ভোটারদের পাঠানো প্রায় পাঁচ হাজার ছয়শ পোস্টাল ব্যালট ঠিকানা জটিলতার কারণে ফেরত এসেছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রক্রিয়াটি আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে কুমিল্লা-৩ আসনে বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে করা আপিল শুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত দেয়।

সব মিলিয়ে মনোনয়ন প্রত্যাহার, প্রতীক বরাদ্দ এবং ভোটকেন্দ্রের গেজেট প্রকাশের মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। আগামী কয়েক দিনের মধ্যেই পুরো দেশ জুড়ে জমে উঠবে নির্বাচনী প্রচারণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd