204

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার মঙ্গলবার তিনটি সুখবর জানিয়েছেন।

প্রথমটি হলো, বাংলাদেশ ও ইইউ-এর মধ্যে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) চূড়ান্ত হয়েছে। এই চুক্তির অধীনে বাণিজ্য, বিনিয়োগ, মানবাধিকার, জ্বালানি ও জলবায়ু পরিবর্তনসহ নানা ক্ষেত্রে সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা হবে।

দ্বিতীয় সুখবর, আসন্ন জাতীয় নির্বাচনের জন্য ইইউ পর্যবেক্ষণ মিশন ইতোমধ্যে বাংলাদেশে কাজ শুরু করেছে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৫৬ সদস্যের দল দীর্ঘমেয়াদে দায়িত্বে থাকবেন এবং নির্বাচনের আগে আরও ৯০ জন পর্যবেক্ষক আসবেন।

তৃতীয় সুখবর, বাংলাদেশের নাগরিক সমাজের ভূমিকা শক্তিশালী করতে কানাডা ও সুইজারল্যান্ডের সঙ্গে তহবিল বৃদ্ধির জন্য চুক্তি করা হয়েছে। এর লক্ষ্য নাগরিকদের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিত করা।

By Md. Rejon Mia

দৈনিক জনকামনা (Daily JonoKamona)-এর সম্পাদক ও প্রকাশক। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থ প্রকাশে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমে দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed