
সাবিত রিজওয়ান
আমি ন্যায্য অধিকার আদায়ে শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম করব। উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা লক্ষ্যে সবার সুখে-দুখে পাশে, দেশ রক্ষা ও কল্যাণে নিয়োজিত থাকব তা জীবন বিলিয়ে দিয়ে হলেও। আমার মাঝে প্রতিষ্ঠা করব ধৈর্য-চঞ্চল, হে প্রভূ আমাকে শক্তি দিন। বিশ্বের বুকে বাঙালির স্বতন্ত্র জাতিসত্তা রয়েছে। আমি উন্নত মম শির, আমার হৃদয়ে থাকবে যেন বৃথা না যায় শহীদের রক্ত! আমি বিপ্লবী আমি দেশ প্রেমিক। আমার বিশ্বাস এতে করে সোনার বাংলা গড়ে উঠবে, আমি সমাজকে অনুভব ও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমি পল্লী তরুণ, এই আমার দূপ্তকন্ঠে শপথ।
