• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
​‘দলের নীতি ও কার্যক্রমের সঙ্গে চলা সম্ভব নয়’: ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ কারাগারে ফিলিস্তিনি নেতা বারঘুতির ওপর পাশবিক নির্যাতন: লেলিয়ে দেওয়া হচ্ছে হিংস্র কুকুর জগন্নাথপুরে অল টাইম ক্লিনের প্রথম সাংগঠনিক টি-শার্ট উন্মোচন কবিতাঃ নারী অধিকার সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ফরিদপুরে সরকারি কার্ড দেওয়ার টোপ দিয়ে বিধবাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক এআই এবং সাংবাদিকতার ভবিষ্যৎ: আশীর্বাদ নাকি নতুন সংকট? তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী দাবি উগান্ডার সেনাপ্রধানের, সম্পর্ক ছিন্নের হুমকি রমনা বটমূলে বোমা হামলার ২৫ বছর: এখনো ঝুলে আছে বিস্ফোরক মামলার বিচার পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন: আইজিপি’র নির্দেশ

ড. শাইখ সৈয়দ জামাল মোহাম্মদ শাকির আল হোসাইনী আল হাশেমি লেবনানি কে সংবর্ধনা জানাল শফিকুল ইসলাম রাহী

Sabit Rizwan / ৯০ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

 

লোহাগাড়া প্রতিনিধি:
ড. শাইখ সৈয়দ জামাল মোহাম্মদ শাকির আল হোসাইনি আল হাশেমি লেবনানি সাহেব সম্প্রতি বাংলাদেশ সফরে আগমন করেছেন। তিনি একজন সম্মানিত সুফি সাধক ও আহলে বাইতের বংশধর। তাঁর কাছে আমাদের প্রিয় নবী ও রাসুল হযরত মুহাম্মদ মোস্তফা ﷺ-এর দাড়ি মোবারকের একটি অংশ সংরক্ষিত রয়েছে—যা মুসলিম উম্মাহর জন্য এক অমূল্য আমানত ও বরকতের নিদর্শন।

একান্ত সাক্ষাৎকারে বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী জানাল- আমরা সৌভাগ্যবান যে প্রিয় রাসুল ﷺ-কে সরাসরি দেখার সুযোগ না পেলেও, তাঁর দাড়ি মোবারকের এক ঝলক দেখার সৌভাগ্য অর্জন করেছি। এই সৌভাগ্য অর্জনের মাধ্যম হয়েছেন প্রিয় বন্ধু সালাউদ্দীন আলী ভাই। এটি আমাদের জীবনের এক অবিস্মরণীয় ও হৃদয়স্পর্শী মুহূর্ত, যা ঈমানকে আরও দৃঢ় করেছে এবং রাসুল ﷺ-এর প্রতি ভালোবাসাকে নতুন করে জাগ্রত করেছে।

তিনি আরো বলেন-ইসলামের ইতিহাসে রাসুল ﷺ- এর দাড়ি মোবারক, চুল মোবারক, পোশাক ও অন্যান্য ব্যবহৃত বস্তুসমূহকে সাহাবায়ে কেরাম গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে সংরক্ষণ করতেন। এসব মোবারক নিদর্শনের মাধ্যমে আল্লাহ তাআলা অসংখ্য বরকত ও রহমত দান করেন—এ কথা ইতিহাস ও বহু নির্ভরযোগ্য বর্ণনায় প্রমাণিত। দাড়ি মোবারক দেখা ও তা সম্মানের সঙ্গে গ্রহণ করা ঈমানদারদের জন্য এক বিশেষ সৌভাগ্য এবং আত্মিক প্রশান্তির উৎস।

পরিশেষে তিনি প্রত্যয় ব্যক্ত করেন- মহান রব্বুল আলামিন আমাদের এই ভালোবাসা, শ্রদ্ধা ও নেক আমলসমূহ কবুল করুন এবং আমাদের সবাইকে প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা ﷺ-এর সুন্নাহ অনুসরণ করে জীবন পরিচালনার তাওফিক দান করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd