• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? মৌসুমি ফল উৎসবে সংবর্ধিত হলেন জসিম উদ্দিন সরকার ‎ধামরাইয়ের খড়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, এফ এইচ এসোসিয়েশনের উদ্যোগে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার তরুণদের চোখে সাহিত্যচর্চা ও কবিতা কবি হাকিমুল ইসলাম সবুজের সাক্ষাৎকার রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন নরসিংদীতে ৫০০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মাইক্রোবাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ৮ নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে মানববন্ধন খুলনা-মোংলা মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ – কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

কবিতাঃ জীবনের হিসেব

তুফান ইনিস্টিউট / ২২৩ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

কলমেঃ শামীমা তালুকদার

 

ঘন কুয়াশায় ভরা আঁধার কালো রাত,

আকাশে নেই কোন তারা, আঁধারে ঢেঁকেছে চাঁদ।

 

আছে শুধু ঝিঁঝিঁ পোকার শব্দ,

দুর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক।

 

নীরব চোখে চেয়ে থাকি

জানালার ধারে দাড়িয়ে,

আঁধারেই হাত বাড়িয়ে

কিছু পাবার আশায়।

 

কি পেলাম?আর কি আছে বাকি?

নিশি রাতে বসে ভাবি,

মনে জাগে ভয়,সঙ্গে যদি

কিছু না নিতে পারি।

 

নিস্তব্ধ চারিদিকে নিভু নিভু লন্ঠনের আলো,

আবারো বসে যাই জীবনের সমীকরণে,

শূন্য খাতায় পূর্ণতার কালিতে

ব্যস্ত থাকি হিসেব মিলাতে।

 

রাত শেষে ভোর নামে বিহঙ্গের কলতান হয় কর্ণদ্বয়,

তবুও পারিনা উত্তর মিলাতে।

 

অংকে যে আমি বড়ই কাঁচা

সব সূত্র প্রয়োগের পরেও:

জীবনের হিসেব রয়ে গেলো

শূন্যের দাঁড় গোড়ায়।

 

বৃথা হলো চেষ্টা আমার,

বৃথায় সময় নষ্ট,

ধরিত্রী চলেছে তার নিয়মে,

রাত্রি শেষে প্রভাতের আগমনে।

 

আমি ব্যস্ত থাকি রোজ নিশি রাতে,

জীবনের হিসেব মিলাতে,

অংক তো নয় সোজা

ভুল সূত্রে মিলাতে পারিনি উত্তর।

 

দেখতে দেখতে বয়স যে হলো পার,নুয়ে পড়েছে সোনার দেহ,

চোখে এখন মোটা ফ্রেমের চশমা, হাতে পড়েছে চামড়ার ভাঁজ:

তবুও জীবনের হিসেব

মেলাতে ব্যস্ত থাকি রোজ।

 

অতিক্রম হলো জীবনের দিন মাস বছর, মিলাতে পারিনি জীবনের হিসাব,তবে কি বৃথায় গেল আমার চেষ্টা?

 

সময় যে ক্ষীণ মেলাতে

হবে সব হিসেব, ধরিত্রীর বহমান রীতি

ছাড়তে হবে এই খোলস!

লাঠির ভরে চলছে জীবন, এখনো পারিনি মিলাতে জীবনের হিসাব।


আপনার মতামত লিখুন :

One response to “কবিতাঃ জীবনের হিসেব”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd