সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রেস্টুরেন্টে খাবার খেয়ে অসুস্থ হওয়া এক ভোক্তার অভিযোগের পর ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকায় ঢাকা কাচ্চি ডাইন নামের রেস্টুরেন্টটিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ তদন্তে পচা-বাসি খাবার এবং ফ্রিজে অপ্রয়োজনীয়ভাবে সংরক্ষিত কাঁচা মাংসের সঙ্গে রান্না করা খাবার পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছে।
ভোক্তা অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক রঞ্জন বণীক জানান, কয়েকদিন আগে একজন ভোক্তা ওই রেস্টুরেন্টে খাবার খেয়ে অসুস্থ হন এবং অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।