• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
উন্নয়নের মানচিত্রে রংপুর কি তার ন্যায্য অবস্থান পাচ্ছে? বটিয়াঘাটা ​কুটিরহাট প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: নতুন কমিটি গঠন গোয়াইনঘাটে নিউ স্টার স্পোর্টিং ক্লাবের ফাইনাল খেলা সম্পন্ন সিংগাইর পৌরবাজারে ফুটপাতে অবৈধ দোকানপাঠের বিরুদ্ধে মোবাইল কোর্ট,৭ দোকানে জরিমানা নো বাজেট, নো কর” স্লোগান ঘিরে আলোচনা: আঞ্চলিক বঞ্চনার প্রশ্ন আবারও সামনে কবিতা: ঐতিহ্য ঘেরা বাঙালী কবিতা: নামাজ মাঠে অনন্য জাইমা রহমান: বাঁ পায়ের দুর্দান্ত গোলে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রীর কন্যা ​‘মেসির কথা বললে হার্টবিট বেড়ে যায়’: আজীবন আর্জেন্টিনার সমর্থক থাকার ঘোষণা পরীমনির তরুণীকে নিয়ে ঘটনার বর্ণনায় নতুন প্রশ্ন, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী

কবিতা: ঐতিহ্য ঘেরা বাঙালী

Sabit Rizwan / ৬০ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

কাব্যশ্রী মো. নজরুল ইসলাম

ভাষা, সাহিত্য, সংস্কৃতি
ঐতিহ্যে ঘেরা বাঙালি,
হাজারো বছর পুরোনো
ঐতিহাসিক রাখালি।

ইতিহাসে সাক্ষী আছে
বাংলা মায়ের প্রীতির,
ধ্রুপদী ভাষার আলো
বাংলা সাহিত্য-গীতির।

বাংলা সাহিত্য অনন্য,
সঠিক মর্যাদা লাভে,
আজ প্রতিষ্ঠিত জাতি
বিভেদ ভুলানো ভাবে।

বঙ্কিম, রবীন্দ্র, কাজী,
সোনার বাংলার ভাষা,
সাহিত্য-সংস্কৃতি যত
অমূল্য সম্পদে ঠাসা।

প্রাচীন ঐতিহ্য বাংলা
আধুনিক কালে দীপ্ত,
সমৃদ্ধ তার সংস্কৃতি
সাহিত্যে ও পরিতৃপ্ত।

আজকের গুণীজনে
প্রচারে লাভ প্রসার,
বিবর্তিত ভাষাপ্রেমী
বাংলা নয়কো অসাড়।

অত্যুৎসাহী মানুষের
ইংরেজি-প্রীতি প্রেমে,
আদিম ভাষা নগণ্য,
ভাষাপ্রেমী নয় থেমে।

শহীদ, গাজীর ত্যাগে
সাহিত্য আর সংস্কৃতি,
শুভানুধ্যায়ী প্রয়াসে
ভাষা-উন্নয়নে প্রীতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd