• শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ সিলেটের বিশ্বনাথে বাছাইকৃত কর্মীদের নিয়ে উপজেলা -পৌর জামায়াতের ‘কর্মী প্রশিক্ষণ কর্মশালা’সম্পন্ন শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার- এমপি লুনা ভারতীয় আগ্রাসন ও পুশইনের বিরুদ্ধে আন্দোলনে বিজিবির পাশে থাকার ঘোষণা ১১ দলীয় ঐক্য জোটের এক ঘণ্টার চরম উৎকণ্ঠার অবসান: বিশ্বজুড়ে ফের সচল ফেসবুক ও মেসেঞ্জার মাঠ ছাড়িয়ে জন্মনিবন্ধনে ফুটবলের জাদু: লাতিনে নামকরণের শীর্ষে নেইমার, তলানিতে মেসি! ​খুলনায় সাবেক বিএনপি নেতা জি এম রফিককে গুলি করে হত্যা জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনা আর্ট একাডেমিতে সংগীত প্রশিক্ষক হিসেবে যোগদান করায় দ্বৈপায়ন বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা হঠাৎ ‘ব্ল্যাকআউট’: মেটার সার্ভার বিপর্যয়ে বিশ্বজুড়ে অচল ফেসবুক ও হোয়াটসঅ্যাপ

জগন্নাথপুরে পুলিশি অভিযানে মাদক মামলার ৪ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

Sabit Rizwan / ৫২ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর:

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের এক বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এজাহার নামীয় ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (৮ জুন) বিধি মোতাবেক যথাযথ পুলিশ প্রহরায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল পৌর এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এএসআই (নিরস্ত্র) মোঃ আল আমিন, এসআই (নিরস্ত্র) অপূর্ব কুমার সাহা, এসআই (নিরস্ত্র) মোঃ আশরাফুল আলম, এএসআই (নিরস্ত্র) এখলাছুর রহমান, এএসআই (নিরস্ত্র) মাহাবুবুর রহমান চৌধুরী এবং এএসআই (নিরস্ত্র) রাহাত খানসহ সঙ্গীয় ফোর্স।
অভিযান পরিচালনাকারী দল জগন্নাথপুর থানাধীন পৌরসভাস্থ হবিবপুর আশিঘর এলাকা থেকে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. আব্দুল করিম (২৯), পিতা- মৃত আব্দুল হক (গ্রাম- আশিঘর, হবিবপুর)
২. আবু তাহের (৩৮), পিতা- মৃত আব্দুল লতিফ (গ্রাম- আশিঘর, হবিবপুর)
৩. মোহাম্মদ আলী (৪৮), পিতা- মৃত আব্দুল মুসলিম (গ্রাম- আশিঘর, হবিবপুর)
৪. কাওছার আলম (৩৪), পিতা- আরব আলী (গ্রাম- জালালপুর)
গ্রেফতারকৃত সকলেই জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা।
থানা পুলিশ জানায়, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা (এফআইআর নং-৯, জি আর নং-৯৬, তারিখ- ০৮ জুন, ২০২৬) রুজু রয়েছে। গ্রেফতারের পর আজই তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd