• শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ সিলেটের বিশ্বনাথে বাছাইকৃত কর্মীদের নিয়ে উপজেলা -পৌর জামায়াতের ‘কর্মী প্রশিক্ষণ কর্মশালা’সম্পন্ন শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার- এমপি লুনা ভারতীয় আগ্রাসন ও পুশইনের বিরুদ্ধে আন্দোলনে বিজিবির পাশে থাকার ঘোষণা ১১ দলীয় ঐক্য জোটের এক ঘণ্টার চরম উৎকণ্ঠার অবসান: বিশ্বজুড়ে ফের সচল ফেসবুক ও মেসেঞ্জার মাঠ ছাড়িয়ে জন্মনিবন্ধনে ফুটবলের জাদু: লাতিনে নামকরণের শীর্ষে নেইমার, তলানিতে মেসি! ​খুলনায় সাবেক বিএনপি নেতা জি এম রফিককে গুলি করে হত্যা জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনা আর্ট একাডেমিতে সংগীত প্রশিক্ষক হিসেবে যোগদান করায় দ্বৈপায়ন বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা হঠাৎ ‘ব্ল্যাকআউট’: মেটার সার্ভার বিপর্যয়ে বিশ্বজুড়ে অচল ফেসবুক ও হোয়াটসঅ্যাপ

নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Sabit Rizwan / ৫২ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে পুলিশের বিশেষ অভিযানে ৯০ কেজি গাঁজাসহ হামেদুল ইসলাম (৩৫) ও রশিদ(৪৪) নামের দু’জনকে গ্রেপ্তার করেছে।
গতকাল রবিবার (৭ জুন) গভীর রাতে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের তুলারবাউল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত হামেদুল ইসলাম তুলারবাউল এলাকার এজামুল হকের ছেলে এবং রশিদ একই এলাকার মৃত এজামুদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে আজ দুপুরে প্রেস ব্রিফিং করেন নওগাঁ জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বেশ কিছুদিন ধরে নিয়ামতপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান পাঁড়ইল ইউনিয়নে প্রবেশ করেছে। তথ্য প্রযুক্তির সহায়তায় গত রাতে অভিযান চালিয়ে একটি মাটির দোতলা বাড়ির শোয়ার ঘরে অভিযান চালিয়ে ১০ টি গাঁজার প্যাকেট( যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা)  উদ্ধার করে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd