• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাংলাদেশের জন্য অনন্য অর্জন মহেশখালীর আশেক ওসমানীর নিয়ামতপুরে সাড়ে ৪ লাখ টাকার সরকারি গাছ কাটার অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ দুই যুগ পর প্রাণের টানে একত্রিত খুলনা আর্ট কলেজের ২০০২ সালের ব্যাচ আবেগ, স্মৃতি, বন্ধুত্ব ও ভালোবাসায় মুখর পুনর্মিলনী–২০২৬ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন বকশিবাজারে ২৬ জুলাই পবিত্র এগারো শরীফ মেহফিল ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে জগন্নাথপুর থানায় মামলা দায়ের ইতিহাস ভুলে যাওয়া যায় না জনকল্যাণে প্রধানমন্ত্রী যেকোনো সময় মন্ত্রিসভায় রদবদল করতে পারেন: তথ্য উপদেষ্টা

লোহাগাড়ায় চেকপোস্টে পুলিশের অভিযানে দুইটি দেশীয় এলজি উদ্ধার: গ্রেফতার-৩

Sabit Rizwan / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

37

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন চুনতি এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় দুইটি দেশীয় তৈরি এলজি উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

পুলিশ সুপার, চট্টগ্রাম মহোদয়ের নির্দেশনা এবং লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আব্দুল্লাহ-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মাঈন উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গত ১৪ জুলাই ২০২৬ তারিখে চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করছিলেন।

এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে চালক পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে পুলিশ ধাওয়া করে চুনতি সরকারি মহিলা কলেজ গেট সংলগ্ন এলাকায় গাড়িটির গতিরোধ করতে সক্ষম হয়।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িটি তল্লাশি করে পিছনের সিটের নিচে লুকিয়ে রাখা একটি শপিং ব্যাগ থেকে দুইটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র ক্রয়ের কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় হোসাইন আহমেদ (৪২), মোহাম্মদ আয়াতুল্লাহ (২৭) এবং মোঃ আসাদুজ্জামান-কে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর প্রক্রিয়া সম্পন্ন করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
bdit.com.bd