
মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগড়া, চট্টগ্রাম
আধুনিক মান সম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে লোহাগাড়া উপজেলায় রয়েল হসপিটালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
৬ জুলাই,সোমবার বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ বিন আকন্দ।
এসময় প্রধান অতিথি বলেন, উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। বেসরকারি উদ্যোগে আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা এ অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা আরো সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে রয়েল হসপিটালের পরিচালক, শেয়ারহোল্ডারসহ আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে হাসপাতালটির সফল নির্মাণকাজ ও ভবিষ্যৎ কার্যক্রমের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে মোনাজাত করেন মাওলানা কামাল উদ্দিন।
