গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক এর সাথে গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬) জুলাই সন্ধ্যা ৬ ঘটিকায় ক্লাব কার্যালয়ে
সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান সভা সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ। স্বাগত বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইনকিলাব এর প্রতিনিধি তানজিল হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা আব্দুল মালিক,গোয়াইনঘাট প্রেসক্লাবে সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার ফয়েজ আহমেদ,গোয়েন্দা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলী, নির্বাহী সদস্য রাসেল আহমদ।
উপস্থিত ছিলেন দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি রহিম উদ্দিন,দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর প্রতিনিধি মারজানুল আযহার জুনেদ,দৈনিক সিলেটের সংবাদের প্রতিনিধি এ কে আজাদ, দৈনিক সরেজমিনের প্রতিনিধি মোশাররফ হোসেন প্রমুখ।