• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
নরসিংদীতে সাবেক বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত। জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাংলাদেশের জন্য অনন্য অর্জন মহেশখালীর আশেক ওসমানীর নিয়ামতপুরে সাড়ে ৪ লাখ টাকার সরকারি গাছ কাটার অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ দুই যুগ পর প্রাণের টানে একত্রিত খুলনা আর্ট কলেজের ২০০২ সালের ব্যাচ আবেগ, স্মৃতি, বন্ধুত্ব ও ভালোবাসায় মুখর পুনর্মিলনী–২০২৬ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন বকশিবাজারে ২৬ জুলাই পবিত্র এগারো শরীফ মেহফিল ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে জগন্নাথপুর থানায় মামলা দায়ের ইতিহাস ভুলে যাওয়া যায় না

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে শুভেচ্ছা স্মারক প্রদান, সামাজিক উন্নয়নে গঠনমূলক মতবিনিময়

Sabit Rizwan / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

74

ডেস্ক রিপোর্ট:
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান জনাব শফিকুল আলম মনা-এর সঙ্গে ০২ জুলাই ২০২৬ সৌজন্য সাক্ষাৎ করেন সমিতির নেতৃবৃন্দ। এ সময় সমিতির পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয়ের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন সমিতির সভাপতি জনাব মোঃ ইফতেখার আলী বাবু।সাক্ষাৎকালে সমিতির সহ-সভাপতি জনাব ইজাদুর রহমানসহ সমিতির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সমাজের সার্বিক উন্নয়ন, নাগরিক সচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চেয়ারম্যান মহোদয় সমাজের উন্নয়নে সকলের সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও জনস্বার্থে গঠনমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।সমিতির সভাপতি মোঃ ইফতেখার আলী বাবু বলেন, সমাজ ও দেশের কল্যাণে সরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন একসঙ্গে কাজ করলে উন্নয়নের গতি আরও বেগবান হবে। তিনি সমাজের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
bdit.com.bd