• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
বিশ্বকাপের মাঠ কাঁপাতে মেসিদের জন্য যাচ্ছে ৫০০ কেজি গরুর মাংস! জগন্নাথপুরে পানিতে ডুবে নারীর মৃত্যু ​১১ বছরের অবসর ভেঙে পেশাদার ফুটবলে রোনালদিনহো! চুক্তি করলেন ইতালির ক্লাবের সাথে ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, গ্রামবাসীর হাতে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে ডিমলায় মানববন্ধন ​রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেট কার, অলৌকিকভাবে অক্ষত আরোহীরা ইউরোপে নেওয়ার প্রলোভন: লিবিয়ায় গিয়ে নিখোঁজ বহু তরুণ, উৎকণ্ঠায় পরিবার দ্রুত তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস তিন মন্ত্রীর পরিদর্শন ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার নামে ভোগান্তি: জনবল সংকট ও অপরিচ্ছন্নতায় রোগীরা অতিষ্ঠ ​ জমি না দিলে অপহরণ ও খুনের হুমকি, বটিয়াঘাটায় সংবাদ সম্মেলন ​

জগন্নাথপুরে পানিতে ডুবে নারীর মৃত্যু

Sabit Rizwan / ৯ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীর পানিতে ডুবে রাবেয়া বেগম (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ছাতক উপজেলার কন্ডলপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন রাবেয়া বেগম বেশ কিছুদিন ধরে জগন্নাথপুর বাজার এলাকায় পাগলামী করে বেড়াতেন। এর মধ্যে ২০ জুন শনিবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের সুইসগেইট নামক স্থানে নলজুর নদীতে রাবেয়া বেগমের ভাসমান মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ তার মৃতদেহটি উদ্ধার করেছে। এ ঘটনায় রাবেয়া বেগমের সৎ মা নুরজাহান বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন। এতে তিনি উল্লেখ করেন বিগত ৭ বছর ধরে রাবেয়া বেগম পাগল হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। সে সাঁতার জানতো না। যে কারণে নদীর পানিতে ডুবে রাবেয়া বেগমের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd