মোঃ আছাদুল হক, স্টাফ রিপোর্টার:
খুলনার কয়রা উপজেলার বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনদুটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনের বিভিন্ন অংশ ভেঙে পড়ার উপক্রম হয়েছে, যা বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, আশপাশের সাধারণ মানুষের জন্য বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। একই সঙ্গে ভবনটি পরিত্যক্ত হওয়ায় গবাদিপশুও এখানে আশ্রয় নিচ্ছে, ফলে পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে।
অন্যদিকে, বিদ্যালয়ের খেলার মাঠের একটি বড় অংশ এই দুটি জরাজীর্ণ ভবনের কারণে দখল হয়ে আছে। ফলে শিক্ষার্থীরা পর্যাপ্ত খেলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
তাই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিদ্যালয়ের মাঠের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এই দুটি ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত অপসারণ করা অত্যন্ত জরুরি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।