খুলনা ব্যুরো:
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ৫ নং ভান্ডারকোট ইউনিয়নের ঐতিহ্যবাহী কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে নিয়মিত ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে অত্র এলাকার শিক্ষানুরাগী, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ অভিভাবকের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশকে প্রাণবন্ত ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি জনাব মোঃ শফিকুজ্জামান মলঙ্গী।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব জনাব মোঃ হুমায়ুন কবির গোলদার এবং সাবেক সহ-সভাপতি জনাব মোঃ রকিবুল ফকির (রকিব)। প্রাতিষ্ঠানিক সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শওকত মল্লিক, সহকারী শিক্ষিকা মোছাম্মৎ নাজমা খাতুন, সুবর্ণা পাল এবং মোসাম্মৎ শারমিন সুলতানা। পেশাগত দায়িত্ব পালনে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান।
সমাজসেবক ও দানবীর মোস্তাফিজুর রহমানের অনন্য ভূমিকা ও সংবর্ধনা
সমাবেশের মূল আকর্ষণ এবং অন্যতম কেন্দ্রবিন্দু ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও অনন্য শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। অত্র অঞ্চলের শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন এবং বিদ্যালয়ের যেকোনো সংকটকালীন মুহূর্তে তাঁর নিঃস্বার্থ ও প্রশংসনীয় অবদান সর্বজনবিদিত।
সমাবেশে উপস্থিত হয়ে তিনি সাধারণ অভিভাবকদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে মতবিনিময় করেন এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে আগামী দিনেও নিজের সর্বোচ্চ সহযোগিতা বজায় রাখার সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তাঁর এই জনকল্যাণমুখী ঘোষণা এবং গৌরবোজ্জ্বল উপস্থিতি উপস্থিত সর্বস্তরের মানুষকে ভীষণভাবে অনুপ্রাণিত ও আলোড়িত করে। সমাবেশে উপস্থিত সুধীজন ও সাধারণ অভিভাবকবৃন্দ তাঁর এই মহতী মানসিকতার জন্য গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়মিত কমিটি গঠন
উপস্থিত সর্বস্তরের অভিভাবকদের সুচিন্তিত মতামত, স্বতঃস্ফূর্ত সমর্থন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী মেয়াদের জন্য নিয়মিত কমিটির ৪ জন অভিভাবক সদস্য নির্বাচিত হন।
নির্বাচিত পুরুষ সদস্য: জনাব মোঃ হুমায়ুন কবির গোলদার ও জনাব মেহেদী হাসান প্রিন্স।
নির্বাচিত মহিলা সদস্য: মোছাঃ ফাতেমা খাতুন ও মোছাঃ হেলেনা বেগম।
নবনির্বাচিতদের অভিনন্দন ও আগামী দিনের প্রত্যয়
কমিটি গঠন প্রক্রিয়া শেষে অত্র প্রতিষ্ঠানের সমস্ত অভিভাবকবৃন্দ এবং উপস্থিত অতিথিবৃন্দ নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন এবং আন্তরিক অভিনন্দন জানান।
একই সাথে বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জনাব মোঃ মোস্তাফিজুর রহমান নবনির্বাচিত সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, এই যোগ্য ও দক্ষ নেতৃত্ব খুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি আদর্শ, আধুনিক ও মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করবে।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব আজিজুর মুন্সী, মোঃ হাফিজুর মুন্সী, মোঃ অছিউর রহমান মিঠু, মোঃ সাইদুল মল্লিক, মোঃ সালাম মল্লিকসহ স্থানীয় গণ্ডমুন্য ব্যক্তিবর্গ। অবশেষে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সফল অভিভাবক সমাবেশ উপহার দেওয়ার জন্য প্রধান শিক্ষক উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।