• শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ সিলেটের বিশ্বনাথে বাছাইকৃত কর্মীদের নিয়ে উপজেলা -পৌর জামায়াতের ‘কর্মী প্রশিক্ষণ কর্মশালা’সম্পন্ন শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার- এমপি লুনা ভারতীয় আগ্রাসন ও পুশইনের বিরুদ্ধে আন্দোলনে বিজিবির পাশে থাকার ঘোষণা ১১ দলীয় ঐক্য জোটের এক ঘণ্টার চরম উৎকণ্ঠার অবসান: বিশ্বজুড়ে ফের সচল ফেসবুক ও মেসেঞ্জার মাঠ ছাড়িয়ে জন্মনিবন্ধনে ফুটবলের জাদু: লাতিনে নামকরণের শীর্ষে নেইমার, তলানিতে মেসি! ​খুলনায় সাবেক বিএনপি নেতা জি এম রফিককে গুলি করে হত্যা জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনা আর্ট একাডেমিতে সংগীত প্রশিক্ষক হিসেবে যোগদান করায় দ্বৈপায়ন বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা হঠাৎ ‘ব্ল্যাকআউট’: মেটার সার্ভার বিপর্যয়ে বিশ্বজুড়ে অচল ফেসবুক ও হোয়াটসঅ্যাপ

নিয়ামতপুরে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান

Sabit Rizwan / ৯ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে ২০২৫-২৬ অর্থ বছরের উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল (রাজস্ব উদ্বৃত্ত) এর অর্থ দ্বারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম শ্রেণির ১ম স্হান অধিকার করা ১৮ জন শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।
শুক্রবার(১২ জুন) দুপুরে উপজেলা পরিষদের সামনে শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি থেকে সাইকেল বিতরণ করেন ৪৬নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক প্রমূখ।
সাইকেল বিতরণের পরে জাতীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৫৬ জন অসহায় মানুষের ১ লক্ষ ৬৯ হাজার ৫০০ নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া সড়ক দুর্ঘটনা, বজ্রপাত ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক চেক হস্তান্তর করা হয়।
পরে উপজেলা পর্যায়ে  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এর আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রগাম এবং ইনোভেশন আইডিয়া সোয়াশিং প্রোগ্রামে অংশ গ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd