• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
নরসিংদীতে সাবেক বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত। জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাংলাদেশের জন্য অনন্য অর্জন মহেশখালীর আশেক ওসমানীর নিয়ামতপুরে সাড়ে ৪ লাখ টাকার সরকারি গাছ কাটার অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ দুই যুগ পর প্রাণের টানে একত্রিত খুলনা আর্ট কলেজের ২০০২ সালের ব্যাচ আবেগ, স্মৃতি, বন্ধুত্ব ও ভালোবাসায় মুখর পুনর্মিলনী–২০২৬ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন বকশিবাজারে ২৬ জুলাই পবিত্র এগারো শরীফ মেহফিল ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে জগন্নাথপুর থানায় মামলা দায়ের ইতিহাস ভুলে যাওয়া যায় না

মাদারীপুরের যুবক মিরাজ গত ৯ জুন থেকে নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের

Sabit Rizwan / ২৪ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

41

সিলেট প্রতিনিধি:
ঢাকা-সিলেট রুটের দূরপাল্লার বাসের এক হেলপার গত ৯ জুন থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যুবকের নাম মিরাজ হাওলাদার। তিনি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ভাটোবালী (খাসেরহাট-৭৯২০) গ্রামের মোঃ জব্বার হাওলাদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মিরাজ হাওলাদার পেশায় একজন বাস হেলপার। তিনি যে গাড়িতে কর্মরত ছিলেন, সেটি ঢাকার যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যেত এবং সিলেট থেকে পুনরায় যাত্রাবাড়ীর উদ্দেশ্যে ফিরে আসত। গত ৯ জুন থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজের পর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। সম্ভাব্য সকল জায়গায় এবং আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও আজ পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি। একমাত্র উপার্জনক্ষম ও প্রিয়জনকে হারিয়ে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
যোগাযোগের অনুরোধ:
কোনো সহৃদয় ব্যক্তি যদি উক্ত যুবকের সন্ধান বা কোনো তথ্য পেয়ে থাকেন, তবে নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের নম্বর: +8801636935319


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd