• শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ সিলেটের বিশ্বনাথে বাছাইকৃত কর্মীদের নিয়ে উপজেলা -পৌর জামায়াতের ‘কর্মী প্রশিক্ষণ কর্মশালা’সম্পন্ন শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার- এমপি লুনা ভারতীয় আগ্রাসন ও পুশইনের বিরুদ্ধে আন্দোলনে বিজিবির পাশে থাকার ঘোষণা ১১ দলীয় ঐক্য জোটের এক ঘণ্টার চরম উৎকণ্ঠার অবসান: বিশ্বজুড়ে ফের সচল ফেসবুক ও মেসেঞ্জার মাঠ ছাড়িয়ে জন্মনিবন্ধনে ফুটবলের জাদু: লাতিনে নামকরণের শীর্ষে নেইমার, তলানিতে মেসি! ​খুলনায় সাবেক বিএনপি নেতা জি এম রফিককে গুলি করে হত্যা জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনা আর্ট একাডেমিতে সংগীত প্রশিক্ষক হিসেবে যোগদান করায় দ্বৈপায়ন বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা হঠাৎ ‘ব্ল্যাকআউট’: মেটার সার্ভার বিপর্যয়ে বিশ্বজুড়ে অচল ফেসবুক ও হোয়াটসঅ্যাপ

কটিয়াদীতে বাঁশি-বাদ্য বাজিয়ে বাবাকে শেষ বিদায়ের চেষ্টা, অবশেষে মাফ চেয়ে জানাজা পড়ে দাফন

Sabit Rizwan / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

রতনে ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদিতে বৃদ্ধ বাবার মৃত্যুর পর তার মরদেহ বাড়িতে রেখে ঢোল বাধ্য বাঁশি বাজিয়ে নাচ করায় এলাকায় তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
রোববার৭ই জুন কটিয়াদী পৌরসভার কাহেতেরটেকী মহল্লার বাসিন্দা শামসুদ্দিন বার্ধক্য জনিত কারণে স্বাভাবিক মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরবর্তী সময়ে তার আত্মীয়-স্বজনরা যখন মৃত ব্যক্তির দাফন কাফনের প্রস্তুতি নিচ্ছিল তখনই এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। মরদহ গোসল করানোর আগেই নিহতের ছেলে খাইরুল ইসলাম বাড়িতে ঢোল- বাদ্য ও বাঁশি নিয়ে নাচ ও গান গাইতে গাইতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে। এ ঘটনাটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এবং ঘটনাটি প্রকাশ্যে আসলে স্থানীয় এলাকা ও উপজেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। যার ফলে মৃত ব্যক্তির জানাজার নামাজ আয়োজন করা নিয়েও জটিলতার সৃষ্টি হয়। করে স্থানীয় আলেমগণ গণ্যমান্য ব্যক্তি ও জন প্রতিনিধি গন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আনেন।তাদের উপস্থিতিতে মৃত ব্যক্তির ছেলে খাইরুল ইসলাম প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করে দুঃখ ও ক্ষমা প্রার্থনা করলে পরে আলেমগণের উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। খাইরুল ইসলাম আরো বলেন, “আমার পিতা তার জীবদ্দশায় বলেছিলেন, তার মৃত্যুর পর যেন অধিক শোক প্রকাশ না করা হয় এবং আনন্দের সাথে যেন তাকে শেষ বিদায় দেওয়া হয়”। আমি তার শেষ ইচ্ছা পূরণের চেষ্টা করেছি মাত্র। আমার এই আচরণে কারো অনুভূতিতে আঘাত লেগে থাকলে আমি এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী।
কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন লোকমুখে ঘটনা শুনেছি। এ বিষয়ে কেউ আনুষ্ঠানিকভাবে আমাদের জানায়নি। তারপরেও বিষয়টি খতিয়ে দেখতে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd