সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা চান্দহর ইউনিয়ন চক চান্দহর ঢালিপাড়া চকে তিন ফসলি ভূমি থেকে মাটিকাটা ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধানের ক্ষতি ও অবৈধ ইটভাটা বন্ধের দাবীতে কৃষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১১ টার দিকে চান্দহর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে চান্দহর ইউনিয়ন সেচ্ছাসেবকদল দলের আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো.তরিকুর রহমান আলালের নেতৃত্বে মো.ফারুক হোসেনের সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্যে রাখেন,চান্দহর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো.তরিকুর রহমান আলাল,উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র সহ-সভাপতি মো.মশিউর রহমান দুলাল,স্থানীয় হাবিবুর রহমান হাবিব,রুহুল আমিন,চান্দহর ইউনিয়ন হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক আবু আম্মার লিটন দেওয়ান, নাগর আলী, আবু বক্কর, আরিফ হোসেন,শুকুর খান,আলী আকবর,ভুক্তভোগী ইদ্রিস আলী,আবিদা সুলতানা প্রমুখ। এসময় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার কিছু অসাধু ব্যক্তি তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছেন। ফলে উর্বর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে এলাকায় গড়ে ওঠা কিছু অবৈধ ইটভাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এসব ইটভাটার ধোঁয়া ও দূষণের কারণে ফসল, গাছপালা এবং জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে তারা দাবি করেন। এ ছাড়াও প্রশাসন লোক দেখানো অভিযান পরিচালনা করায় ক্ষোভ প্রকাশ করে বলেন,দ্রুত সময়ের মধ্যে প্রশাসন ব্যবস্থা না নিলে স্থানীয় সংসদ সদস্য ও জনগন নিয়ে র্দুবার আন্দোলনে গড়ে তোলার হুশিয়ারী দেন বক্তারা।
বক্তারা আরো বলেন, এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তরুণ সমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ায় সামাজিক অবক্ষয় বাড়ছে। মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,চান্দহর ইউনিয়নের জামায়াত ইসলামির আমির মো.ইসমাইল হোসেন,চান্দহর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল ইসলাম,যুগ্ন আহবায়ক তৈয়ব আলী,চান্দহর ইউনিয়ন যুবদলের সদস্য মো.আতিকুর রহমান হেলাল,চান্দহর ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি
মো.আমজাদ হোসেন,ইকরা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.নাছির উদ্দিন, রুবেল,রিয়াজুলসহ বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।