207

আয়াত উল্ল্যাহ, ঢাকা:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিশেষ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন ‘বাংলাদেশ মঞ্চ’। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সমাবেশ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং পথশিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

গত শুক্রবার (৫ জুন)২০২৬ আয়োজিত এই অনুষ্ঠানে সহযোগী সংগঠন হিসেবে যুক্ত ছিল ‘বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন’ ও ‘আর্থ রুট ফাউন্ডেশন’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভাইস চ্যান্সেলর) প্রফেসর এ বি এম শহীদুল ইসলাম।

বাংলাদেশ মঞ্চের আহ্বায়ক ফুয়াদ সাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
•শাহাবুদ্দিন ফরাজি, সভাপতি, বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন
বোরহানউদ্দিন ও ওয়ালিউল্লাহ, নেতা, আজাদ পার্টি
•ফরিদ আহমেদ, সভাপতি, মৌলিক বাংলা
আহাদ ও সালাম, বিশিষ্ট সমাজসেবী

অনুষ্ঠানে বক্তারা বিশ্ব পরিবেশ রক্ষায় সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে তারা নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, অবলা জীব-জন্তুর প্রতি সদয় হওয়া এবং দেশের পথশিশুদের অবহেলা না করে তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন।

সমাবেশ শেষে সংগঠনের সদস্যরা জাদুঘর সংলগ্ন এলাকায় নিজ হাতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালান এবং পথশিশুদের হাতে খাবার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *