• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ সিলেটের বিশ্বনাথে বাছাইকৃত কর্মীদের নিয়ে উপজেলা -পৌর জামায়াতের ‘কর্মী প্রশিক্ষণ কর্মশালা’সম্পন্ন শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার- এমপি লুনা ভারতীয় আগ্রাসন ও পুশইনের বিরুদ্ধে আন্দোলনে বিজিবির পাশে থাকার ঘোষণা ১১ দলীয় ঐক্য জোটের এক ঘণ্টার চরম উৎকণ্ঠার অবসান: বিশ্বজুড়ে ফের সচল ফেসবুক ও মেসেঞ্জার মাঠ ছাড়িয়ে জন্মনিবন্ধনে ফুটবলের জাদু: লাতিনে নামকরণের শীর্ষে নেইমার, তলানিতে মেসি! ​খুলনায় সাবেক বিএনপি নেতা জি এম রফিককে গুলি করে হত্যা জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনা আর্ট একাডেমিতে সংগীত প্রশিক্ষক হিসেবে যোগদান করায় দ্বৈপায়ন বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা হঠাৎ ‘ব্ল্যাকআউট’: মেটার সার্ভার বিপর্যয়ে বিশ্বজুড়ে অচল ফেসবুক ও হোয়াটসঅ্যাপ

লোহাগাড়ায় জানাবা নুর জাহান বেগম’র জানাজা ও দাফন সম্পন্ন; শোকের ছায়া পরিবার ও এলাকাজুড়ে

Sabit Rizwan / ২৫ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বি এন পি এর যুগ্ম আহ্বায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব আছহাব উদ্দীন চৌধুরীর শ্রদ্ধেয় মাতা এবং বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ মরহুম সিরাজ উদ্দীন চৌধুরীর সহধর্মিণী জনাবা নুর জাহান বেগম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

গত ২ জুন চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পুত্র-কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

বুধবার (৩ জুন) সকাল ১১ টায় লোহাগাড়ার স্থানীয় মসজিদ মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমা নুর জাহান বেগম চৌধুরীর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন এবং এলাকার সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় অংশগ্রহণকারীরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। মরহুমার কর্মময় জীবন, মানবিক গুণাবলি এবং পরিবারের প্রতি অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে জানাজায় উপস্থিত ব্যক্তিরা উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd