কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
তুমি নাই কাছে, কতজন আশেপাশে, তবু ব্যথা বাজে বুকে
দুঃখের প্রান্তসীমা, দিগন্তের ঐ নীলিমা, দুরান্ত গতিশীল জনজীবন ছুটছে কাজে!
অদৃশ্য বাতাসে, শোঁশোঁ আওয়াজ আসে, জলপ্রপাতের পতনের মত
আমি ও ছুটে যাবো, তোমাকে যেথা পাবো ভালবাসবো অযুত নিযুত শত!
বাইরে ঠাঠা দুপুর, ডাকছে নেড়ি কুকুর, দু’চোখে ইঙ্গিতে আহ্বান
আমি বাপু বুঝিনা, কাউকে খুঁজি না, কবিত্বের ছন্দ ভরা জবান!
ঝাঁঝাল কাঠফাটা দুপুর, ঘাটলা বাঁধা বাড়ীর পুকুর, কাক ডেকে যাচ্ছে অবিরাম
সঙ্গিনীরে ডাকে সে, ডাকে কখন কাকে কে,
কা কা ডেকে যাচ্ছে নাই কোন বিরাম!
শুকনো পাতা যত, ঝরে পড়ছে কত, কাঠাল আমজাম কুল
তুমি যদি এসে, একটু ভালোবেসে, করো খুনসুটি, নয় মোটে ভুল!
তোমার অপেক্ষায়, জীবনের অবক্ষয়, একাকিত্ব জীবন ধীরেধীরে মৃত্যু প্রায়
তুমি পাশে এলে, সব দূঃখ যাবে চলে, প্রিয়ার স্পর্শে সব ব্যথা যাব ভুলে!