কলমে: হাফিজুল ইসলাম

মাংস রক্ত যায় কবু
মহান রবের কাছে,
তাকওয়াটাই পৌঁছে যায়
মহান রবের কাছে।

ছোট বড় কালো সাদা
দেখার বিষয় নয়,
সহি নিয়তে কুরবানি করলে
রব খুশি হয়।

কুরবানির মাংস তিন ভাগে
ভাগ করো ভাই,
নিজ আত্মীয় ও গরীব দুখি
সবাই মিলে খাই।

হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
মিলুক সবার প্রাণ,
কুরবানির শিক্ষা হোক
মানবতার গান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *