
ক্রাইম রিপোর্টার খুলনা:
বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) শাহীনুর গোলদার, জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনা গেজেট পত্রিকার উপজেলা প্রতিনিধি ইন্দ্রজিৎ টিকাদার, সহ-সভাপতি এস এম এ ভূট্টো, সাংবাদিক আরিফুজ্জামান দুলু, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনি, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পরাগ রায়, দপ্তর সম্পাদক রিপন রায়সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা।
এ সময় উপজেলা ভূমি অফিসের কানুনগো রিয়াজ উদ্দিন, সার্ভেয়ার মো. মাহতাব, নাজির মো. সাইফুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তাসহ ভূমিসংক্রান্ত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং ডিজিটাল সেবার প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
