গোয়াইনঘাট (সিলেট)প্রতিনিধি:
গোয়াইনঘাট উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত ও কার্যকর করতে উপজেলা প্রশাসনের আয়োজনে মে ২০২৬ ইং মাসের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে)সকাল সাড়ে দশটায় থেকে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির পাশাপাশি সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ, চোরাচালান নিরোধ নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান, কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনিসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানববৃন্দ, বিজিবি,ট্যুরিস্ট পুলিশ ও সাংবাদিক নেতৃবৃন্দ।