• শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
কবিতা হলো আত্মার খোরাক ও সাহিত্যের প্রাণ: কবি মুহাম্মদ আবু রিসাত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? মৌসুমি ফল উৎসবে সংবর্ধিত হলেন জসিম উদ্দিন সরকার ‎ধামরাইয়ের খড়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, এফ এইচ এসোসিয়েশনের উদ্যোগে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার তরুণদের চোখে সাহিত্যচর্চা ও কবিতা কবি হাকিমুল ইসলাম সবুজের সাক্ষাৎকার রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন নরসিংদীতে ৫০০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মাইক্রোবাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ৮ নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে মানববন্ধন

অভিমান ভেঙে আবারও বন্ধুত্বের ডাক

Sabit Rizwan / ৪৭ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সাবিত রিজওয়ান 

 

আমি তাদের বদনাম করিনি। শুধু বলেছি, আমার পক্ষ থেকে তাদের করা নির্বাচনকে আমি স্বীকৃতি দিইনি। আমি সরলভাবে চলি, হয়তো সেই কারণেই তারা আমাকে গুরুত্ব দেয়নি। তবে আমার কয়েকটি আর্টিকেল যে এত দ্রুত তাদের মনে আঘাত করবে, সেটা আমার ধারণার বাইরে ছিল।

 

আমি তাদের কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু তারা এখনো ক্ষমা করেনি। হয়তো কিছুটা অভিমান নিয়েই তারা নিজেদের মতো পথ চলেছে। এই অভিমানই তাদের ভেতরে কিছুটা অশান্তির কারণ হয়ে আছে বলে আমার মনে হয়।

 

আমার চাওয়া ছিল, সামাজিক সংগঠনটি যেন রাজনৈতিকভাবে পরিচালিত না হয়। আলহামদুলিল্লাহ, সেটি পুরোপুরি না হলেও মোটামুটি সেই দিকেই ছিল। কিছু ছায়া পড়েছিল, তবে সেটাকে আমি মঙ্গলজনক বলেই মনে করেছি।

 

একটা মানুষ ভালোবাসার অভাবে অসুখী হয়ে যায়, আবার কেউ নিজের মতো চলেও সুখ খুঁজে পায়। আমরা অনেক সময় লাফালাফি বা দৌড়ানোকে গতি মনে করি, কিন্তু আসল গতি কী: তা নিয়ে সবার দৃষ্টিভঙ্গি এক নয়।

 

আমি আবারও ক্ষমা চাইছি। তোরা আমার বন্ধু, আর আমাদের মাঝে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতেই পারে। তাই বলে তোরা আমাকে পর করে দিবি: এটা আমি মানতে পারি না।

 

তোরা যেভাবে SCF-কে এগিয়ে নিয়ে গেছিস, তার জন্য আমি কৃতজ্ঞ। হয়তো ঠিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি, কিন্তু সেটা আমার মনের ভেতর আছে।

 

একটা কথা বলতে চাই, কিছু মানুষের কথায় প্রভাবিত হয়েই আমি লিখতে সাহস পেয়েছিলাম। তবুও, আমি আবারও সেই সামাজিক সংগঠনটির কাছে ক্ষমা চাইছি, যার নামের সাথে আমি ‘চেতনা’ শব্দটি যুক্ত করেছি। দায় আমার, তাই ক্ষমাও আমাকেই আগে চাইতে হচ্ছে।

 

তোরা আমাকে ভুল বুঝিস না। যদি সত্যিই আমাকে পর মনে করে থাকিস, তাহলে আমাকে ক্ষমা না করলেও আমি কিছু বলব না। কিন্তু আমার কাছে তোরা এখনো সেই আগের মতোই বন্ধু। আমি এখনো আশা করি, আমাদের মাঝে ভালোবাসা অটুট থাকবে।

 

ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ক্ষমা করা উত্তম, এটা আমরা সবাই জানি।

 

আমি মেনে নিয়েছি, আমাদের ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাবার্ষিকী ৮ ডিসেম্বরই পালন করা হবে। এখন থেকে SCF-কে পরিচিত করতে আমি নিজেও প্রচারণা চালাবো। আগে অভিমানের কারণে সেটা করিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd